বিজেপির বৈঠক ছেড়ে বেরিয়ে যেতেই জল্পনা, সুদীপের যাত্রা কি এবার তৃণমূলের পথে

বিজেপির বৈঠক ছেড়ে বেরিয়ে যেতেই জল্পনা, সুদীপের যাত্রা কি এবার তৃণমূলের পথে

ত্রিপুরা বিজেপির অন্তর্কলহ ঘুচাতে ব্যর্থ হল কেন্দ্রীয় নেতৃত্ব। মন্ত্রিসভা সম্প্রসারণকে সামনে রেখে সুদীপ রায় বর্মনের মানভঞ্জনের আশা করেছিল রাজনৈতিক মহল, কিন্তু তেমন কিছু ঘটল না। উল্টে কেন্দ্রীয় নেতৃত্বের সামনে 'অপমানিত' হয়ে বৈঠক শুরুর পাঁচ মিনিটের মধ্যেই বেরিয়ে গেলেন তিনি। তাতেই তাঁর তৃণমূলে ফেরার জল্পনা ফরে মাথাচাড়া দিয়ে উঠল।

ত্রিপুরায় পরিবর্তন সরকার গঠনের পর থেকেই শুরু কোন্দল

ত্রিপুরায় পরিবর্তন সরকার গঠনের পর থেকেই শুরু কোন্দল

বিপ্লব দেবের নেতৃত্বে ত্রিপুরায় পরিবর্তন সরকার গঠনের পর থেকেই বিজেপির কোন্দল চলে আসছে। প্রকাশ্যেই অন্তর্কলহে জড়িয়ে পড়তে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ও তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মনকে। সেই অন্তর্কলহের জেরে কিছুদিনের মধ্যেই সুদীপকে বিপ্লবের মন্ত্রিসভা ছেড়ে দিতে হয়। তারপর বিজেপিতে থাকলেও তিনি সক্রিয় ছিলেন না।

একসঙ্গে চলার দিশা দেখাতে পারল না কেন্দ্রীয় নেতৃত্ব

একসঙ্গে চলার দিশা দেখাতে পারল না কেন্দ্রীয় নেতৃত্ব

তৃণমূল বাংলা জয়ের পর ত্রিপুরাকে টার্গেট করতেই বিজেপি সুদীপের সঙ্গে ব্পিলবর মানভঞ্জনের পর্বটা সেরে ফেলতে চায়। সেই কারণেই সুদীপ ও বিপ্লবকে তলব করা হয়েছিল দিল্লিতে। সম্প্রতি মন্ত্রিসভা সম্প্রসারণের যে উদ্যোগ নেওয়া হয়েছে সেই মঞ্চেই উভয়ের সমস্যা দূর করে ফের একসঙ্গে চলার দিশা দেখাতে তৎপর হয়েছিল কেন্দ্রীয় নেতৃত্ব।

সুদীপ বনাম বিপ্লব, বিজেপির অন্দরের ছবিটা বদলাল না

সুদীপ বনাম বিপ্লব, বিজেপির অন্দরের ছবিটা বদলাল না

এদিন দিল্লির নেতৃত্বের উদ্যোগে বিজেপির অন্দরের ছবিটা বদলে যাবে, এমনটা মনে করছিল রাজনৈতিক মহলের একাংশ। উত্তর-পূর্বের এই রাজ্যে বিজেপিকে ক্ষমতায় ফেরাতে সুদীপ ও বিপ্লব কাঁধে কাঁধ মিলিয়ে লড়বেন। সেই আঙ্গিকে রাজনৈতিক মহলের ধারণা ছিল, সুদীপ রায় বর্মন কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রক পেতে পারেন। কিন্তু সেই আশায় জল ঢেলে মন্ত্রিসভা সম্প্রসারণ-সহ একাধিক বিষয় নিয়ে বৈঠকে অপমানিত হয়ে সুদীপ রায় বর্মন পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে যান বলে বিশেষ সূত্রে জানা যায়।

সুদীপ বেরিয়ে যাওয়ার পরই বিজেপি ছাড়ার গুঞ্জন শুরু

সুদীপ বেরিয়ে যাওয়ার পরই বিজেপি ছাড়ার গুঞ্জন শুরু

সুদীপ রায় বর্মন মাঝপথে বৈঠক ছেড়ে বেরিয়ে যাওয়ার পর তাঁর বিজেপি ছাড়ার গুঞ্জন শুরু হয়ে যায়। মনে করা হয়েছিল, মুকুল-ঘনিষ্ঠ নেতার উপর নজর রয়েছে তৃণমূলের। তাই তাঁকে এবং তাঁর অনুগামীদের ধরে রাখতে বিজেপির কেন্দ্রীয় নেতারা বিশেষ কোনও পরিকল্পনা নিয়ে এসছেন দিল্লি থেকে। কিন্তু দেখা গেল বিপ্লব দেবের নেতৃত্বে মান্যতা দেওয়া ছাড়া তাঁদের সে অর্থ ভূমিকা নেই!

কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতি সত্ত্বেও বৈঠকে থাকতে পারেলন না সুদীপ

কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতি সত্ত্বেও বৈঠকে থাকতে পারেলন না সুদীপ

ত্রিপুরা মন্ত্রিসভার সম্প্রচারণ নিয়ে আলোচনা করতে অজয় জামবুয়াল, বিনোদ সরকার ও দিলীপ ভুঁইয়ারা দিল্লি থেকে আসেন আগরতলায়। সোমবার সন্ধ্যায় বিজেপির মন্ত্রী-বিধায়কদের নিয়ে তাঁরা বৈঠক করেন। বৈঠকে আসেন সুদীপ রায় বর্মনও। কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে বসতে বললেও, বিজেপির একাংশ থেকে তাঁর উদ্দেশে উড়ে আসে কটাক্ষ। সঙ্গে সঙ্গেই বেরিয়ে আসেন তিনি। সংবাদমাধ্যকে তিনি জানান, পারিবারিক কারণে তিনি বৈঠকে দীর্ঘসময় থাকতে পারলেন না। পরে আসার চেষ্টা করবেন বলে গেলেও তিনি আর ফেরেননি।

সুদীপের বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরা স্রেফ সময়ের অপেক্ষা

সুদীপের বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরা স্রেফ সময়ের অপেক্ষা

রাজনৈতিক মহলের একাংশের ধারণা সুদীপ রায় বর্মনের বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরা স্রেফ সময়ের অপেক্ষা। সেপ্টেম্বরের মাঝামাধি অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা যাচ্ছেন। তখন তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে পারেন বলেও আলোচনা শোনা যাচ্ছে কান পাতলে। সেই সঙ্গে সুদীপ রায় বর্মনের অনুগামী বিধায়করাও দলবদল করতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে।

সুদীপ একা নাকি বিজেপির আরও বিধায়ক আসবেন তৃণমূলে?

সুদীপ একা নাকি বিজেপির আরও বিধায়ক আসবেন তৃণমূলে?

এখন প্রশ্ন, সুদীপ রায় বর্মন একা নাকি বিজেপির আরও বিধায়ক আসবেন তৃণমূলে? তার উত্তর দেবে ভবিষ্যৎ। এদিন বিজেপির তিন মন্ত্রী শপথ গ্রহণ করছেন। তাঁর একজনকে নিয়েও বিতর্ক শুরু হয়েছে। মন্ত্রী ভগবান দাসের তপশিলি জাতির শংসাপত্র জাল বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সুবল ভৌমিক দাবি করেন, মন্ত্রী ভগবান দাসের তফশিলি সার্টিফিকেট জাল। তা নিয়ে কীভাবে তিনি মন্ত্রী হবেন?

সুদীপ রায় বর্মনের নেতৃত্বে একযোগ বিজেপির বিধায়করা!

সুদীপ রায় বর্মনের নেতৃত্বে একযোগ বিজেপির বিধায়করা!

বিপ্লব দেবের বিরুদ্ধে সুদীপ রায় বর্মনের নেতৃত্বে একযোগ বিজেপির অনেক বিধায়কই। সোমবার আগরতলার এক প্রেক্ষাগৃহে বিজেপির বিক্ষুব্ধ বিধায়কদের নিয়ে বৈঠক করেন সুদীপ রায় বর্মন। বিজেপির বর্তমান বিধায়ক আশিস সাহা, আশিস দাস-সহ ত্রিপুরা বিজেপির প্রাক্তন সভাপতি রণজয় দেবও হাজির ছিলেন সেই বৈঠকে। বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে বক্তব্য তুলে ধরেন বিজেপির নেতা-নেত্রীরা। বিপ্লব দেব তাঁদের কথা শোনেন না বলে অভিযোগ করেন বিধায়করা। তারপর কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে বৈঠক ছেড়ে সুদীপের বেরিয়ে যাওয়ার পর আরও জল্পনার পারদ চড়েছে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+