সুদীপ কি তবে তৃণমূলের পথে! কী বার্তা দিলেন বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে

বিজেপির সঙ্গে আরও দূরত্ব বাড়ল বিদ্রোহী নেতা সুদীপ রায় বর্মনের। তিনি মন্ত্রিসভার রদবদল নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের মুণ্ডপাত করলেন। মন্ত্রিসভা সম্প্রসারণে সুদীপ রায় বর্মন শিবিরে ফাটল ধরিয়ে দিয়েছিলেন।

বিজেপির সঙ্গে আরও দূরত্ব বাড়ল বিদ্রোহী নেতা সুদীপ রায় বর্মনের। তিনি মন্ত্রিসভার রদবদল নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের মুণ্ডপাত করলেন। মন্ত্রিসভা সম্প্রসারণে সুদীপ রায় বর্মন শিবিরে ফাটল ধরিয়ে দিয়েছিলেন। ফলে সুদীপ রায় বর্মন আরও আগ্রাসী হয়ে আক্রমণ শানিয়েছেন। সাফ জানিয়ে দিয়েছেন মানুষ ক্ষমা করবে না বিপ্লব দেব সরকারকে।

ত্রিপুরায় পাড়ি জমিয়েছে তৃণমূল, চ্যালেঞ্জে বিপ্লব দেব

ত্রিপুরায় পাড়ি জমিয়েছে তৃণমূল, চ্যালেঞ্জে বিপ্লব দেব

বিপ্লব দেব সরকারকে উৎখাতের দাবিতে ত্রিপুরায় পাড়ি জমিয়েছে তৃণমূল কংগ্রেস। বাংলায় বিজেপিকে পর্যুদস্ত করার পর ত্রিপুরায় সাম্রাজ্য বিস্তারে জোর দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্রিগেড। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের রাজনৈতিক ক্রিয়াকলাপে বাধা দিচ্ছে বিপ্লব দেবের প্রশাসন। এই অবস্থায় বিজেপির অন্দরেও সমালোচিত হচ্ছেন তিনি।

বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে তোপ সুদীপ রায় বর্মনের

বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে তোপ সুদীপ রায় বর্মনের

বিপ্লব দেব সরকারের বিরুদ্ধ গোষ্ঠীর বিধায়করা ফুঁসছেন। সুদীপ রায় বর্মন জানিয়েছেন, এভবে চলতে থাকলে মানুষ ভাববে ত্রিপুরায় অরাজকতা চলছে। আইনশৃঙ্খলা বলে কিছু নেই। এই অরাজকতাকে মানুষ ক্ষমা করবে না। রাজ্য সরকারের বিরুদ্ধাচারণ করবে ত্রিপুরার মানুষই। এই সরকারকে উৎখাত করে ছাড়বেন তাঁরা।

বিরোধীদের উপর লাগাতার আক্রমণ প্রসঙ্গে সুদীপ

বিরোধীদের উপর লাগাতার আক্রমণ প্রসঙ্গে সুদীপ

সুদীপ রায় বর্মন বলেন, ত্রিপুরায় দেখছি বিরোধীদের উপর লাগাতার আক্রমণ হচ্ছে। আমার মনে হয়, তা দলের শীর্ষ নেতৃত্ব পছন্দ করে না, সমর্থনও করে না। প্রধানমন্ত্রী মোদীর সবকা সাথ সবকা বিকাশ থেকে সরে এলে মানুষ আমাদের ক্ষমা করবে না। মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সরকারের উচিত সবার নিরাপত্তা নিশ্চিত করা।

বিপ্লব দেব সরকারের উপর চাপ সৃষ্টি সুদীপের!

বিপ্লব দেব সরকারের উপর চাপ সৃষ্টি সুদীপের!

রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, ত্রিপুরায় আইনশৃঙ্খলা নেই, অরাজকতা চলছে- এই ধরনের কথা বলে বিপ্লব দেব সরকারের উপর চাপ সৃষ্টি করতে চাইছেন বিজেপির বিক্ষুব্ধ বিধায়ক সুদীপ রায় বর্মন। প্রকাশ্যে তিনি যেভাবে বিপ্লব দেব সরকারের নিন্দা করছেন, তাতে অস্বস্তি বাড়ছে বিজেপির।

তৃণমূলে যাচ্ছেন সুদীপ রায় বর্মন? জল্পনায় স্পিকটি নট

তৃণমূলে যাচ্ছেন সুদীপ রায় বর্মন? জল্পনায় স্পিকটি নট

সুদীপ রায় বর্মনকে প্রশ্ন করা হয়েছিল, তবে কি তিনি তৃণমূলে যাচ্ছেন, সে ব্যাপারে মুখ খুললেন না তিনি। স্পিকটি নট থেকে তিনি জল্পনা জিইয়ে রাখলেন তৃণমূলে যোগ দেওয়ার। সুদীপ রায় বর্মন সম্প্রতি কলকাতায় এসে তৃণমূলের সঙ্গে বৈঠক করে যায় বলে রাজনৈতিক মহলের দাবি। তাঁর সঙ্গে অনুগামী বিধায়করাও এসেছিলেন।

সুদীপ রায় বর্মনের বিদ্রোহ জারি, জল্পনাও

সুদীপ রায় বর্মনের বিদ্রোহ জারি, জল্পনাও

সুদীপ রায় বর্মন ও তাঁর অনুগামী বিধায়করা দল ছাড়লে বিপাকে পড়ে যাবেন বিপ্লব দেব সরকার। তাই ভাঙন রুখতে তড়িঘড়ি মন্ত্রিসভা রদবদল করছেন তিনি। সেখানে সুদীপ রায় বর্মন ঘনিষ্ঠ দুই বিধায়ককে মন্ত্রিসভায় নিয়ে তিনি বিদ্রোহে খানিক রাশ টানতে সক্ষম হয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল। কিন্তু সুদীপ রায় বর্মনের বিদ্রোহ জারি রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+