পশ্চিমবঙ্গের রাজ্যপালকে সরান, গণতন্ত্রের বিপদ হচ্ছে! রাষ্ট্রপতি কোবিন্দকে নালিশ সুদীপের

রাজ্যপাল ইস্যুতে সংঘাতের রাস্তাতেই তৃণমূল! গত কয়েকদিন আগেই রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিরুদ্ধে সংসদে সরব হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, এই বিষয়ে সংসদে এবার থেকে বেশি করে যুক্তি দিয়ে রাজ্যপালের বির

রাজ্যপাল ইস্যুতে সংঘাতের রাস্তাতেই তৃণমূল! গত কয়েকদিন আগেই রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিরুদ্ধে সংসদে সরব হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, এই বিষয়ে সংসদে এবার থেকে বেশি করে যুক্তি দিয়ে রাজ্যপালের বিরুদ্ধে সরব হবে তৃণমূল সাংসদরা।

কাছে পেয়ে কোবিন্দকে নালিশ সুদীপের

শুধু তাই নয়, রাজ্যপালের অপসারণ চেয়ে রাজ্য সভায় প্রস্তাবও আনতে প্রস্তুতি শুরু করেছেন শাসকদলের সাংসদরা। আর এর মধ্যেই রাষ্ট্রপতির কাছে নালিশ সদীপের।

আগামীকাল মঙ্গলবার রাজ্যসভায় বাজেট পেশ করবেন নির্মলা সীতারমণ। আর আজ সোমবার বাজেট অধিবেশনে সেন্ট্রাল হলে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি কোবিন্দ। শাসক-বিরোধী সমস্ত রাজনৈতিকদলের সাংসদের উপস্থিতিতেই তিনি তাঁর ভাষণ দেন। আর সেই সময়ে সেন্ট্রাল হলে উপস্থিতি ছলেন লোকসভার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।

রাষ্ট্রপতির বক্তব্য শেষ হলেই রাষ্ট্রপতির কাছে রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিরুদ্ধে নালিশ জানান।

একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ভাষণ শেষ হওয়ার পরেই সমস্ত সাংসদের কাছে আসেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তাঁর পিছনেই ছিলেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। ভিডিওতে দেখা যায় রাষ্ট্রপতি কোবিন্দ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছলে তাঁর সঙ্গে কথা বলেন।

বাংলা এক দৈনিকে প্রকাশিত খবর মোতাবেক, মাস্ক খুলে রাষ্ট্রপতি কোবিন্দকে সুদীপ বলেন, ''আপনাকে আজ বেশ হাসি হাসি মুখে দেখা যাচ্ছে।'' শুধু তাই নয়, কার্যত এরপরেই নালিশটা করেই ফেলেন। বলেন, স্যার, পশ্চিমবঙ্গের রাজ্যপালকে সরান। না হলে, সংসদীয় গণতন্ত্রের বিপদ হচ্ছে।'' যদিও এহেন নালিশের প্রস্তুত্তরে রাষ্ট্রপতি তেমন কিছু বলেছেন কিনা তা জানা যায়নি।

গত কয়েকদিন আগেই রাজ্যপালের ভূমিকাকে ভয়ঙ্কর বলে ব্যাখ্য করেছিলেন। বলেছিলেন, রাজ্যপালের ভূমিকা ভয়ঙ্কর পর্যায়ে গিয়ে পৌঁছেছে। মুখ্যমন্ত্রী হিউম্যান রাইটস কমিশন কীভাবে তৈরি করলেন তা নিয়েও কৈফিয়েত চাওয়া হচ্ছে বলে অভিযোগ সাংসদের।

এখানেই শেষ নয়, লোকসভার সংসদীয় দলনেতা বলেন, রাজ্যপালের ভূমিকা দেখে স্পষ্ট যে তাঁকে বিজেপিই এই রাজ্যে রাক্য সরকারকে বিব্রত করতে পাঠানো হয়েছে। শুধু তাই নয়, একেবারে রোডম্যাপ করেই তাঁকে পাঠানো হয়েছে বলেও অভিযোগ সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর সেদিকে তাকিয়ে লোকসভাতে এবার সাংসদরা যুক্তি দিয়ে সরব হবেন বলে জানিয়েছেন তিনি। আর এরপরেই সরাসরি রাষ্ট্রপতির কাছে জগদীপ ধনখড়ের বিরুদ্ধে নালিশ।

উল্লেখ্য, গতকয়েকদিন আগে বিধানসভায় দাঁড়িয়ে একের পর এক তোপ দাগেন ধনখড়। এমনকি রাজ্যপালকে অন্ধকারে রেখে অনেক কিছু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেও অভিযোগ তাঁর। শুধু তাই নয়, বিধানসভার অধ্যক্ষকে পাশে নিয়ে একের পর এক তোপ দাগেন রাজ্যপাল। আর এরপরেই মমতা-ধনখড় সংঘাত তুঙ্গে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+