চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাতভর দৌড়ঝাঁপ! চালকের তৎপরতায় রক্ষা ৩৭ যাত্রী

ভোররাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎই দাউদাউ করে জ্বলে উঠল চলন্ত বাস। মুহূর্তে আগুন গ্রাস করল পুরো গাড়িটিকে। তবে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল। চালকের তৎপরতায় প্রাণে বাঁচলেন ওডিশার এক বিধায়ক সহ মোট ৩৭ জন যাত্রী।

ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের রামভদ্রপুরম এলাকার কাছে। জানা গেছে, ওডিশার ভুবনেশ্বর থেকে অন্ধ্রপ্রদেশগামী বাসটি শনিবার ভোরে যাত্রাপথে ছিল। হঠাৎই বিকট শব্দে বাসের সামনের টায়ার ফেটে যায়। তার জেরে সৃষ্ট ঘর্ষণ থেকেই আগুনের সূত্রপাত। কয়েক সেকেন্ডের মধ্যেই সেই আগুন ভয়াবহ রূপ নেয়।

সে সময় অধিকাংশ যাত্রীই গভীর ঘুমে। পরিস্থিতির ভয়াবহতা বুঝে দ্রুত সিদ্ধান্ত নেন চালক। তড়িঘড়ি বাস থামিয়ে চিৎকার করে সকলকে সতর্ক করেন ও একে একে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনেন। তাঁর উপস্থিত বুদ্ধিতেই এ যাত্রায় বড়সড় প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

এই বাসেই ছিলেন ওডিশার চিত্রকোন্ডার বিধায়ক মাঙ্গু খিল্লা। তিনি জানান, রাত প্রায় তিনটে নাগাদ আগুন লাগে ও চোখের সামনে পুরো বাসটি পুড়ে ছাই হয়ে যায়। তবে চালকের দ্রুত পদক্ষেপের জন্যই সবাই প্রাণে বেঁচে যান। পরে যাত্রীদের অন্য একটি বাসে গন্তব্যের দিকে পাঠানো হয়।

এই ঘটনা ফের মনে করিয়ে দিল গত বছরের সেই ভয়াবহ দুর্ঘটনার কথা, যখন অন্ধ্রপ্রদেশের কুর্নুলে বাসে আগুন লেগে প্রাণ হারিয়েছিলেন ২০ জন যাত্রী। যদিও এদিনের ঘটনায় কেউ হতাহত হননি, তবুও মুহূর্তের আতঙ্ক আর হুড়োহুড়ি যে বড় বিপদের রূপ নিতে পারত, তা মানছেন প্রত্যক্ষদর্শীরাও।

পুলিশ জানিয়েছে, আপাতত সকল যাত্রীই নিরাপদে রয়েছেন। তবে কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+