হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল চলন্ত ট্রেন! পুলওয়ামার পর ফের নাশকতা নাকি, আতঙ্ক

পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার আতঙ্ক এখনও ভারতবাসীর মন থেকে যায়নি। দেশজুড়ে জারি হয়েছে চূড়ান্ত সতর্কতা। এরই মধ্যে কানপুর-ভিবানি কালিন্দি এক্সপ্রেসে আচমকা বিস্ফোরণ ঘটল।

পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার আতঙ্ক এখনও ভারতবাসীর মন থেকে যায়নি। দেশজুড়ে জারি হয়েছে চূড়ান্ত সতর্কতা। এরই মধ্যে কানপুর-ভিবানি কালিন্দি এক্সপ্রেসে আচমকা বিস্ফোরণ ঘটল। বেশ জোরালো শব্দে চাঞ্চল্য ছড়িয়ে পড়লব ট্রেন ভর্তি যাত্রীদের মধ্যে। ট্রেনের শৌচালয় থেকে আসা বিকট শব্দে তখন ত্রস্ত যাত্রী সাধারণ।

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল চলন্ত ট্রেন

সন্ধ্যা ৭টা ১০। চলন্ত ট্রেন তখন উত্তরপ্রদেশের বারাজপুর স্টেশনের কাছে। আচমকাই বিস্ফোরণে কেঁপে উঠল গোটা ট্রেন। সাধারণ কামরার শৌচালয় থেকে আসা শব্দে তখন প্রমাদ গুণছেন যাত্রীরা। ট্রেন দাঁড়িয়ে গেল। শুরু হল তল্লাশি। হতাহতের ঘটনা না ঘটলেও আতঙ্ক মোছা যাচ্ছে না কিছুতেই।

প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে ওই ট্রেনের সেকেন্ড কোচের শৌচালয়ে বিস্ফোরক রাখা ছিল। তবে সেই বিস্ফোরকের তীব্রতা কম। আশঙ্কা এটা ট্রেলার হতে পারে। এই ঘটনা আভাস দিচ্ছে বড়সড় ঘটনা ঘটতে পারে যখন হোক। ট্রেন থেকে উদ্ধার করা হয়েছে ব্যাগ। এই ঘটনায় নাশকতার কোনও যোগ আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+