বসন্তে আচমকা হাওয়া বদল, আকাশ থেকে পড়ছে পেঁজা সাদা তুলোর মত বরফ, ফের বেরোল বাক্সবন্দি লেপ-কম্বল

রডোডেনড্রনের সময় হঠাৎ তুষারপাত সিকিমে।

বসন্তে এসে গেছে। এই সময় মোহময়ী হয়ে ওঠে সিকিম। ফুটতে শুরু করে রডোডেনড্রন। কিন্তু একি কাণ্ড। কুঁড়িতেই কী শেষে ঝড়ে পড়বে ফুল। হঠাৎ করে তুষারপাত শুরু হয়ে গিয়েছে সিকিমে। সাদা বরফে ঢেকেছে রাস্তাঘাট, লেক, পাহাড়। নতুন করে মোটা লেপ-কম্বল নামিয়ে ফেলতে হচ্ছে তাঁদের। সিকিমে তুষারপাতের জেরে হাওয়া বদলেছে উত্তরবঙ্গের রাজ্যগুলিরও। তাপমাত্রা হঠাৎ করেই নেমে গিয়েছে সেখানে।

সিকিমে তুষারপাত

সিকিমে তুষারপাত

হাড় কাঁপানো শীতের পর একটু করে রোদের তেজ গায়ে লাগতে শুরু করেছিল। গা থেকে মোটা মোটা সোয়েটার খুলে যেন হাঁফ ছেড়ে বাঁচা গিয়েছিল। লেপ কম্বল বাক্স বন্দি করে ঘরদোর একটু খালি করা গিয়েছিল। কিন্তু একি ঘটল অঘটন। বিকেল থেকেই কেমন একটা শিরশিরানি হাওয়া দিচ্ছিল। রাত নামতেই ঝুপ করে তাপমাত্রা নামল। হালকা কম্বলে শীত যাচ্ছিল না। টেনে নামাতে হল মোটা মোটা লেপ কম্বল। সকালে উঠে ঘরের জানলার পর্দা সরাতেই কমকে ওঠার মত পরিস্থিতি। ফেব্রুয়ারি শেষ বেলা একি অঘটন। সাদা বরফে ঢেকেছে রাস্তাঘাট। ফের শীতেক কামড় জাঁকিয়ে বসেছে সিকিমে।

কোথায় কোথায় তুষারপাত

কোথায় কোথায় তুষারপাত

উত্তর সিকিমের একাধিক জায়গায় তুষারপাত হয়েছে। লাচেন, লাচুং, ইয়ামথাং ভারী তুষারপাত হয়েছে। জিরো পয়েন্টও ঢেকেছে পুরু বরফের আস্তরণে। এতটাই তুষারপাত হয়েছে যে উত্তর সিকিমের একাধিক রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। ফেব্রুয়ারি মাসেই নতুন করে উত্তর সিকিমে পর্যটকদের ঢল নামে। তার মধ্যে হঠাৎ করে তুষারপাতে পর্যটন ব্যবসা ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা করছেন সেখানকার ব্যবসায়ীরা। আবহাওয়ার এই খামখেয়ালিপনায় অবাক সেখানকার বাসিন্দারাও।

উত্তরবঙ্গে হিমেল হাওয়া

উত্তরবঙ্গে হিমেল হাওয়া

সিকিমের তুষারপাতের জেরে হিমেল হাওয়া ঢুকছে উত্তরবঙ্গে। তাই গত ২ দিনের তুলনায় হঠাৎ করেই তাপমাত্রার খানিক পতন হয়েছে। বসন্তের হাওয়ায় হালকা একটা শীতের অনুভূতি হচ্ছে. অন্যদিকে দার্জিলিঙে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। আরও কয়েকদিন এই হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে দার্জিলিঙে এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তারপরে ধীরে ধীরে পারদ চড়বে বলেই পূর্বাভাস দিয়েছে।

পর্যটনের মরশুম

পর্যটনের মরশুম

স্কুলের পরীক্ষা আর এক সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে। তারপরেই সকলে বেড়াতে যাবেন। কাজেই মার্চ মাস থেকেই শুরু হয়ে যাবে পর্যটনের মরশুম। পর্যটকরা ভিড় করতে শুরু করবেন উত্তরবঙ্গ এবং সিকিমের একাধিক পর্যটন কেন্দ্রে। অর্থাৎ পর্যটনের মরশুম শুরু হয়ে যাবে সিকিমে। তারমধ্যে তাপমাত্রা এই অদলবদল কিছুটা হলেও চিন্তায় রয়েছেন সেখানকার ব্যবসায়ীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+