লেনদেনে আকস্মিক বৃদ্ধি! বেঙ্গালুরুর রেস্তোরাঁ, মদের দোকানে ২০০০ টাকার নোটের ছড়াছড়ি
সরকার বাজার থেকে ২ হাজার টাকার নোট তুলে নেওয়ার কথা জানিয়েছে। তার জন্য তারিখও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আর ২ হাজার টাকার নোট তুলে নেওয়ার ঘোষণার একদিন পর থেকে বেঙ্গালুরুর রেস্তোরাঁ, মদের দোকান আর বেকারিতে এই নোটের লেনদেন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, রেস্তোরাঁ, মদের দোকান আর বেকারিতে সাধারণভাবে গত কয়েকমাসে ২ হাজার টাকার নোট তেমনভাবে দেখা যায়নি। আর এখন সেই ২ হাজার টাকার নোটের ছড়াছড়ি।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শহরের ফোরাম মলের পাশে কোরামঙ্গলার একটি নাম করা মদের দোকানে গত ১৯ মে থেকে গ্রাহকরা ২ হাজার টাকার নোট দিয়ে যাচ্ছেন। সাধারণভাবে দেড় হাজার টাকা মূল্যের মদের বোতলের ক্ষেত্রে ২ হাজার টাকার নোট দিতে দেখা যাচ্ছে। তবে দোকানগুলি তা গ্রহণও করছে।
অন্যদিকে শহরের স্পেনসার রোড সংলগ্ন সেন্ট জন্স রোডের কাছে পুরনো বেকারিগুলির মধ্যে যেখানে মদ বিক্রিও হয়, সেখানে ২ হাজার টাকার নোট ব্যবহারকারী গ্রাহকের সংখ্যা হঠাৎ বেড়ে গিয়েছে। দোকানের ম্যানেজার জানিয়েছে, দোকানে সাধারণভাবে গ্রাহকরা প্রতিদিন ১০-১৫ টি দুহাজার টাকার নোট দিতেন।

কিন্তু কেন্দ্রের ঘোষণার পরেই সেই সংখ্যাটা বেড়ে ২৫ হয়ে গিয়েছে। দোকানে এখনও পর্যন্ত সেই নোট গ্রহণ করা হচ্ছে তবে ২ হাজার নোট নিয়ে আসা লোকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন দোকানের ম্যানেজার।
অন্যদিকে শহরের সিবিডি এলাকার খাবারের দোকান, যেখানে ইউরোপীয় এবং প্যান এশিয়ান খাবার বিক্রি হয়, সেই সব জায়গায় বিদেশি গ্রাহকরাও প্রচুর পরিমাণে ২ হাজার টাকার নোট দিচ্ছে বলে জানিয়েছেন, সেখানকার দোকান মালিকরা।
এক দোকান মালিক আবার বলছেন, তাঁরা গ্রাহকদের থেকে ২ হাজার টাকা নোট গ্রহণ করছেন। এছাড়া তাঁদেরকে সেই নোট গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। কেননা এইসব নোটের বিনিময়ে ছোট নোট পাওয়ার ক্ষেত্রে অসুবিধার মধ্যে তাঁরা পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করছেন। তবে এই ২ হাজার টাকার নোট থেকে মুক্তি পাওয়ার চেষ্টায় যে দোকান মালিকরা করছেন, তা স্পষ্ট।

শহরের রেস্তোরাঁগুলিতে ২ হাজার টাকার নোটের যে স্রোত বইছে, সে বিষয়টি সবার কাছেই পরিষ্কার হয়ে গিয়েছে। স্থানীয় সূত্রে দাবি করা হচ্ছে সরকারের ঘোষণার মাত্র একদিনের মধ্যে এই নোটের স্রোত দেখা গিয়েছে।
শহরের একশ্রেণির দোকান মালিক বলছেন, তাঁরা গত কয়েকমাস ধরে ২ হাজার টাকার নোট দেখতেই পাননি। আর এখন সেখানে প্রতিদিন ৮-১০ টি করে নোট আসছে। তাঁরা আশঙ্কা প্রকাশ করছেন, ২ হাজার টাকার নোট যেভাবে আসছে, তাতে সামনের কয়েকমাসে কার্ডের ব্যবহার কমিয়ে দেবে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications