নিজের চার বছরের সন্তানকে খুন, গ্রেফতার অভিযুক্ত মহিলা
এও কী সম্ভব! নিজের চার বছর বয়সী ছেলেকে খুনের অভিযোগে গ্রেফতার এক মহিলা। তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্টার্টআপ সংস্থার সিইও বলে জানা গিয়েছে। ধৃতের নাম সূচনা সেঠ। বয়স ৩৯ বছর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাইন্ডফুল এআই ল্যাব নামক সংস্থার সিইও সূচনা সেঠ। কয়েকদিন ধরে তিনি নিজের সন্তানের সঙ্গে উত্তর গোয়ার ক্যান্ডোলিমে একটি আবাসন ভাড়া নিয়ে থাকছিলেন। দুই দিন থাকার পর তিনি আবাসনের কর্মীদের জানান, তিনি নাকি কাজের জন্য ব্যাঙ্গালোরে যাচ্ছেন। তাই তিনি তাঁদের একটি টাক্সি জোগাড় করে দিতে অনুরোধ করেছিলেন, যেটি ব্যাঙ্গালোর পর্যন্ত যাবে। কর্মীরা সূচনাকে পরামর্শ দেন তিনি ব্যাঙ্গালোরে বিমানে করে চলে যান। কারণ টাক্সির থেকে তাতে অনেক কম ভাড়া পড়বে।

তবে সূচনা কিন্তু বিমানে যেতে নারাজ ছিলেন। তিনি টাক্সিতে যাওয়ার কথাই বলেছিলেন। সেই মতোই ৮ জানুয়ারি তাঁর জন্য টাক্সির ব্যবস্থাও করা হয়। আর তাতেই তিনি খুব ভোরে রওনাও দেন। যদিও তিনি ঘটনা ধামাচাপা দিতে পারলেন না।
সূচনা ঘর ছেড়ে দেওয়ার পর হাউজকিপিং কর্মীরা সেই ঘর পরিষ্কার করার জন্য যান। সেখানে তাঁরা তোয়ালের মধ্যে রক্তের দাগ দেখতে পান। এরপর কর্মীরা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে আসেন এবং সূচনাকে ফোন করেন। এবং রক্তের কারণ জানতে চান। তখন সূচনা বলেন, পিরিয়ডসের কারণে তাঁর তোয়ালেতে দাগ লেগেছে।
পুলিশ সূচনার কাছে তাঁর ছেলে এখন কোথায় আছে তা জানতে চায়। উত্তরে সূচনা বলেন, তাঁর সন্তান এক বন্ধুর কাছে রয়েছে। এমনকী তিনি দক্ষিণ গোয়ার ভুল ঠিকানাও দেন। জানা গিয়েছে, স্বামীর সঙ্গে সূচনার ভালো সম্পর্ক ছিল না। তাঁদের বিবাহবিচ্ছেদের মামলা চলছে।
সূচনার পুলিশকে দেওয়া ঠিকানাটি মিথ্যা ছিল তা পুলিশ বুঝতে পেরে গোয়ার পুলিশ সেই টাক্সি চালককে ফোন করেন। পুলিশের সঙ্গে কথা হয় সেই টাক্সি চালকের। ট্যাক্সি চালককে চিত্রদুর্গ পুলিশ থানায় যেতে নির্দেশ দেয় গোয়া পুলিশ। তিনি টাক্সি নিয়ে সেখানেই পৌঁছান। সেখানেই সূচনাকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তের কাছ থেকে পাওয়া যায় একটি ব্যাগও। তাতেই রাখা ছিল সূচনার ছেলের দেহ। যদিও কী কারণে এমন ঘটনা সূচনা ঘটালেন তা এখনও জানা যায়নি। অভিযুক্তের স্বামী ভেঙ্কট রমন, যিনি বর্তমানে জাকার্তায় রয়েছেন,তাঁকেও ঘটনাটি জানানো হয়েছে।
লিঙ্কডইন প্রোফাইল থেকে জানা গিয়েছে সূচনা খুব উচ্চশিক্ষিতা একজন মহিলা। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। ২০২১ সালে নীতিশাস্ত্রে ১০০ জন মহিলার মধ্যে ছিলেন সূচনা।












Click it and Unblock the Notifications