'আমি সঞ্জয় গান্ধীর ছেলে, এরকম লোকজন আমার জুতোর ফিতে খোলেন', বিপক্ষকে তোপ বরুণের

সপ্তদশ লোকসভা নির্বাচনের পঞ্চম দফা ভোটের আগে রীতিমত উস্কে গেল আরও এক বিতর্ক। মা মানেকা গান্ধীর পর এবার বিতর্কে ছেলে বরুণ গান্ধী।

সপ্তদশ লোকসভা নির্বাচনের পঞ্চম দফা ভোটের আগে রীতিমত উস্কে গেল আরও এক বিতর্ক। মা মানেকা গান্ধীর পর এবার বিতর্কে ছেলে বরুণ গান্ধী। পিলিভিটে এক নির্বাচনী প্রচারে ইন্দিরার নাতি তথা এক সময়ের দাপুটে কংগ্রেস নেতা সঞ্জয় গান্ধীর ছেলে বরুণের বক্তব্য নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে।

আমি সঞ্জয় গান্ধীর ছেলে, এরকম লোকজন আমার জুতোর ফিতে খোলে, বিপক্ষকে তোপ বরুণের

বিজেপি বার বার নিজের নির্বাচনী প্রচারের নিশানায় রেখেছে গান্ধী পরিবারকে। কংগ্রেসে গান্ধী পরিবারের পরিবারতন্ত্র, মসনদের লোভ, তথা বিলাসিতাকে ইস্যু করে বহুবার সনিয়া-রাহুলের দিকে তোপ দেগেছে পদ্ম শিবির। আর সেই গান্ধী পরিবারের নাম তুলেই এবার বিপক্ষকে তোপ দাগলেন বরুণ। উত্তরপ্রদেশের পিলিভিটে মা মানেকা গান্ধীর হয়ে প্রচারে গিয়ে বিপক্ষ সমাজবাদী পার্টি তথা বহুজন সমাজবাটি পার্টির জোট প্রার্থী সোনু সিংকে চরম তোপ দাগেন বরুণ । তিনি বলেন,'আমি সঞ্জয় গান্ধীর পুত্র বরুণ গান্ধী। আমি এখানে দাঁড়িয়ে আছি,.. এরকম লোকজনরা আমার জুতোর ফিতে খুলে দেয়'। পাশাপাশি পিলিভিটের লোকজনকে অভয় দিয়ে তিনি বলেন, কাউকে ভয় পাওয়ার দরকরা নেই।'আমি যতক্ষণ আছি কারোর সাহস নেই সামনে এসে কাউকে ভয় দেখানোর।' তিনি বলেন, মানুষের দরকার নিজের পাপকে ভয় পাওয়া আর ঈশ্বরকে ভয় পাওয়া।

উল্লেখ্য, ভারতে জরুরী অবস্থা চলাকালীন কংগ্রেস নেতা সঞ্জয় গান্ধী অন্যতম ক্ষমতাসীন মুখ হিসাবে উঠে আসেন ভারতীয় রাজনীতিতে। ১৯৮০ সালে একটি বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। সেই সঞ্জয়ের পুত্র বরুণ এদিন ফের একবার তাঁর পিতৃপরিচয় প্রকাশ করে বিপক্ষকে হুমকি দেওয়ার পর , বহু আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+