মহরমের শোভাযাত্রায় নিষেধাজ্ঞা, নজিরবিহীন নিরাপত্তায় উৎসব পালন কাশ্মীর উপত্যকায়
নজিরবিহীন নিরাপত্তা দেখা গিয়েছে এবার মহরমে। অস্ত্র নিয়ে কোনও রকম শোভা যাত্রা করা যাবে না আগে থেকেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
আজ দেশ জুড়ে পালিত হচ্ছে মহরম উৎসব। উপত্যকাও সামিল হয়েছে সেই শোক পালনের উৎসবে। এখনও পর্যন্ত কোথা থেকে বিন্দুমাত্র অশান্তির খবর পাওয়া যায়নি। এতোটাই কড়া নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে কাশ্মীর। বাসিন্দাদের দািব ১৯৯০ সালে শেষ বার মহরমে এই ধরনের কড়া নিরাপত্তার আয়োজন করা হয়েছিল। তারপর আর কখনও তা হয়নি।

মহরমের শোভায়াত্রায় নিষেধাজ্ঞা
নজিরবিহীন নিরাপত্তা দেখা গিয়েছে এবার মহরমে। অস্ত্র নিয়ে কোনও রকম শোভা যাত্রা করা যাবে না আগে থেকেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। একাধিক জায়গায় ১৪৪ ধারা পুণর্বহাল করা হয়েছে। রাস্তার মোড়ে মোড়ে তৈরি করা হয়েছে ব্যারিকেড। একটি শোভা যাত্রাও বেরোতে দেওয়া হয়নি। এমনকী পাড়ার মধ্যেও শোভাযাত্রা বের করার অনুমতি ছিল না।

নজিরবিহীন নিরাপত্তায় ক্ষুব্ধ বাসিন্দারা
সিয়া মুসলিম সম্প্রদায়ের কাছে মহরম উৎসবটি বিশেষ গুরুত্বপূর্ণ। শ্রীনগরের সিয়া মুসলিম এলাকাতেও কোনও রকম শোভাযাত্রা বের করায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। গাড়ি, বাইক এমনকী সাইকেল পর্যন্ত চলতে দেওয়া হচ্ছিল না। এতোটাই নিরাপত্তার কড়াকড়ি ছিল যে ওষুধের দোকানে পর্যন্ত যেতে দেওয়া হয়নি বাসিন্দাদের। এমনই অভিযোগ করেছেন এক বৃদ্ধ।

কমেছে জৌলুস
উপত্যকার প্রবীণ বাসিন্দারা জানিয়েছেন আগে মহা সমারোহে মহরম উৎসব পালন করা হত কাশ্মীরে। বড় বড় শোভাযাত্রা বেরোত তাজিয়া নিয়ে। কিন্তু ১৯৯৮ সালে জঙ্গি প্রভাব বাড়তে শুরু করার পর থেকেই মহরমের জৌলুস কমতে শুরু করে। মহরম এলেই নিরাপত্তা জোরদার করা হত উপত্যকায়। একাধিক জায়গায় অশান্তির ঘটনা ঘটত। তবে এবার যে নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে তা নজির বিহীন বলে জানিয়েছেন বাসিন্দারাই। তাতে অবশ্য তাঁরা খুব একটা সন্তুষ্ট নন। বাসিন্দাদের অভিযোগ তাঁদের স্বাভাবিক ধর্মাচরণ পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না, নিরাপত্তার দোহাই দিয়ে।












Click it and Unblock the Notifications