মাসের শুরুতেই ফের বাড়ল রান্নার গ্যাসের দাম! জেনে নিন বিস্তারিত
ফের বাড়ল ভর্তুকি যুক্ত রান্নার গ্যাসের দাম। সিলিন্ডার পিছু বেড়েছে ১.৭৬ টাকা। অন্যদিকে ভর্তুকি বিহীন গ্যাসের দাম বেড়েছে সিলিন্ডার পিছু ৩৫.৫০টাকা।
ফের বাড়ল ভর্তুকি যুক্ত রান্নার গ্যাসের দাম। সিলিন্ডার পিছু বেড়েছে ১.৭৬ টাকা। অন্যদিকে ভর্তুকি বিহীন গ্যাসের দাম বেড়েছে সিলিন্ডার পিছু ৩৫.৫০টাকা। মঙ্গলবার মধ্যরাত থেকে এই বৃদ্ধি কার্যকর হয়েছে। কর সংক্রান্ত কারণে এবং আন্তর্জাতিক বাজারে টাকার মূল্য কমে যাওয়াতেই এই বৃদ্ধি বলে জানা গিয়েছে।

১ জুলাই, ২০১৮ থেকে দিল্লিতে ১৪.২ কেজির ভর্তুকি যুক্ত সিলিন্ডারের দাম হয়েছিল ৪৯৬.২৬ টাকা।
অন্যদিকে ১৪.২ কেজির ভর্তুকি বিহীন সিলিন্ডারের দাম ছিল দিল্লিতে ৭৫৪ টাকা।
১ অগাস্ট থেকে বর্ধিত মূল্য যুক্ত হয়ে তা হবে যথাক্রমে ৪৯৮.০২ টাকা ও ৭৮৯.৫০ টাকা।
ফলে গ্রাহকরা ভর্তুকি বাবদ জুলাইয়ে যেখানে পেতেন ২৫৭.৭৪ টাকা, সেখানে অগাস্টে পাবেন ২৯১.৪৮ টাকা করে।
তেল কোম্পানিগুলি প্রতি মাসের ১ তারিখে বিদেশি মুদ্রার রেট-সহ বিভিন্ন সূচকের নিরিখে এই দাম নির্ধারণ করে।
বিদেশের বাজারে গ্যাসের দাম উর্ধ্বমুখী থাকায় ভর্তুকি বিহীন গ্যাসের দাম দিল্লিতে বাড়তে চলেছে সিলিন্ডার পিছু ৩৫.৫০ টাকা।












Click it and Unblock the Notifications