মোদী সরকারের বিরুদ্ধে 'দেশবিরোধিতা'র অভিযোগ তুলে আদালতমুখী বিজেপি নেতা! ফের খবরে স্বামী

মোদী সরকারের বিরুদ্ধে 'দেশবিরোধীতা'র অভিযোগ তুলে আদলত মুখী দলীয় নেতা! ফের খবরে স্বামী

বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী ফের একবার বিতর্কের কেন্দ্রে। আর এবার তিনি বিজেপির পার্টিলাইনের বাইরে গিয়ে উঠে এসেছেন বিতর্কের কেন্দ্রে। যার মূল ইস্যু হল এয়ার ইন্ডিয়ার সত্ত্ব বিক্রি নিয়ে মোদী সরকারের পদক্ষেপ।

বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর ক্ষোভ

বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর ক্ষোভ

এদিন কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে আগামী ১৭ মার্চের মধ্যে যাঁরা এয়ার ইন্ডিয়ার সত্ত্ব কিনতে ইচ্ছুক সেই সংস্থাগুলি যেন নিজেদের নাম নথিভূক্ত করে নেয়। আর এমন সরকারি বিজ্ঞপ্তির পর রীতিমতো ক্ষোভে ফুঁসে উঠেছেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী । আর তার জেরেই এদিন তাঁর টুইটার পোস্ট বিতর্কের কেন্দ্রে উঠে আসে।

সুব্রহ্মণ্যম স্বামীর বক্তব্য

সুব্রহ্মণ্যম স্বামীর বক্তব্য

এদিন সুব্রহ্মণ্যম স্বামীর বক্তব্যে উঠে আসে দলের বিরুদ্ধে ক্ষোভ। তিনি বলেন, এয়ার ইন্ডিয়া বেসরকারিকরণের কাজ শুরু হয়েছে। এই পদক্ষেপ দেশ বিরোধী। এরপর তিনি বলেন, ' আর তার জেরেই আমাকে আদালতে যেতে বাধ্য করা হচ্ছে। আমরা আমাদের পরিবারিক রুপো বিক্রি করতে পারিনা।' সাফ ভাষায় তিনি টুইটারে জানিয়ে দিয়েছেন যে মোদী সরকারের এমন পদক্ষেপে তিনি বিজেপির বিরুদ্ধেই যেতে চান আদালতে। আর তাতেই বিতর্কের পারদ চড়ছে। অন্যদিকে, মোদী সরকারের এমন পদক্ষেপকে তিনি দেশ বিরোধী বলেও আখ্যা দিয়েছেন।

কংগ্রেসের তোপ

কংগ্রেসের তোপ

এদিকে, কংগ্রেসও এয়ার ইন্ডিয়ার বেসরকারীকরণ নিয়ে প্রবল ক্ষোভ প্রকাশ করেছে। কংগ্রেসের তরফে কপিল সিব্বল অভিযোগ করেছেন যে, কেন্দ্রীয় সরকারের দেশ চালাবার মতো টাকা নেই। আর তার জেরেই এমন বেসরকারীকরণের পদক্ষেপ নিচ্ছে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+