'পাকিস্তানকে ৪ টুকরো করা হোক', কোন ঘটনার জবাবে এমন মন্তব্য সুব্রহ্মণ্যম স্বামীর

কয়েকদিন আগেই তার মোদীর সৌদি আরব সফরের সময় পাকিস্তান আকাশপথ ব্যবহারের অনুমতি চেয়ে জন্য ইসলামাবাদের কাছে বার্তা পাঠায় দিল্লি। যাথারীতি সেই আবেদন নস্যাৎ করে দেয় ইসলামাবাদ। এরপর আন্তর্জাতিক আঙিনায় বিচার চেয়ে আইএসিএও(ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন)র দ্বারস্থ হয় দিল্লি। এমন এক পরিস্থিতিতে , পাকিস্তানের আকাশপথ ব্যবহারের সমস্যা কাটানোর উপায় বলতে গিয়ে ঝাঁঝালো মন্তব্য করেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী।

পাকিস্তানকে ৪ টুকরো করা হোক, কেন ঘটনার জবাবে এমন মন্তব্য সুব্রহ্মমণ্যম স্বামীর

এক বেসরকারি নিউজ চ্যানেলের সাক্ষাৎকারে সুব্রহ্মণ্যম স্বামী বলেন, এই বিষয়ে আন্তর্জাতিক আঙিনায় ভারতের অভিযোগ করার দরকারই ছিলনা। ভারতের উচিত ছিল সোজাসুজি গিয়ে পাকিস্তানকে চার টুকরো করে দেওয়া। এরফলে , বিভাজিত পাকিস্তানের কোনও একটি অংশকে বাদ দিয়ে অন্য অংশ দিয়ে যেতে পারত মোদীর এয়ারক্রাফ্ট । ফলে আর সমস্য়াই থাকতনা।

এদিকে, আইসিএও সাফ জানিয়ে দিয়েছে যে রাষ্ট্রনেতাদের নিয়ে যে সমস্ত বিমান যায় সেগুলি রাষ্ট্রভিত্তিক বিষয়। তাতে আইসিএও-র তরফে কিছু বলার নেই। অন্যদিকে, পাকিস্তান জানিয়ে দিয়েছে, কাশ্মীরের পরিস্থিতির প্রেক্ষাপটে কিছুতেই তারা মোদীর বিমানকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে দেবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+