Subramanian Swamy: লাদাখে চিনের দখলদারি নিয়ে তথ্য জানতে RTI, কেন বিরোধিতা কেন্দ্রের জানতে চাইলেন বিজেপি নেতা
ফের মোদী সরকারকে নিশানা করলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। তিনি সরাসরি মোদী সরকারকে সওয়াল করেছেন, কেন আদালতে তাঁর RTI-এর বিরোধিতা করা হল। লাদাখে কতটা জমি দখল করে বসে আছে চিন সেটা জানতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সুব্রহ্মণ্যম স্বামী।
কিন্তু তার আবেদনের জবাব দেয়নি মোদী সকরকার। উল্টে বিরোধিতা করেছে বলে অভিযোগ করেছেন তিনি। ২০২২ সালে দিল্লি হাইকোর্টে RTI করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে জানতে চেয়েছিলেন বিজেপি নেতা যে লাদাখে ভারতের কতটা জমি দখল করে রয়েছে চিন। ১৯৯৬ সালে নিয়ন্ত্রণ রেখা নিয়ে যে চক্তি হয়েছিল বেজিংয়ের সঙ্গে সেটা কী ছিল জানতে চেয়েছিলেন তিনি।

লাদাখে ভারত এবং চিনের মধ্যে ৪০৬৫ স্কোয়ার কিলোমিটার জায়গা দখল করেছে চিন। এমনই দাবি করেছেন বিজেপি নেতা। তিনি বলেছের দেশের সার্বভৌমত্ব কোথায় বিঘ্নিত হচ্ছে সেটা জানার অধিকার রয়েছে দেশবাসীর। তিনি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দাবি করেছেন, কংগ্রেস কখনোই এই নিয়ে আওয়াজ তুলবে না কারণ চিনের সঙ্গে গান্ধীদের আলাদা বোঝাপড়া রয়েছে। মোদীর সঙ্গেও কি সেই বোঝাপড়া রয়েছে চিনের এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি।
২০১৪ সালের পর থেকে লাদাখে চিন ভারতের কতটা জমি দখল করে রেখেছে সেটা জানানোর দাবি জানিয়েছিলেন বিজেপি নেতা। আকসাই চিনের প্রসঙ্গও টেনে এনেছেন বিজেপি নেতা। তিনি অভিযোগ করেছেন ১৯৯৬ সালের চুক্তির পরে কোথা কোথায় লাদাখে চিন ভারতের জমি দখল করে রয়েছে সেটা জানানোর দাবি জানিয়েছিলেন বিজেপি নেতা।
২০২৩ সালের ৯ অক্টোবর দিল্লি হাইকোর্টে এই নিয়ে RTI করেছিলেন তিনি। কিন্তু মোদী সরকার তার কোনও জবাব দেয়নি। তারপরেই আবার ১৬ জুলাই সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে নিশানা করেছেন তিনি।
কাশ্মীরে একের পর এক জঙ্গি হামলায় জওয়ানদের মৃত্যুর ঘটনা নিয়েও রাজনাথ সিংকে নিশানা করেছেন তিনি। তিনি কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন. এর পরেও প্রতিরক্ষামন্ত্রী বলবেন কেউ আসেননি কেউ মারা যায়নি।
আবার নির্বাচনের আগে মোদীর স্তূতি শোনা গিয়েছে সুব্রহ্মণ্যম স্বামীর মুখে। তিনি রীতিমতো বলেছিলেন বিজেপি টাইটানিকের মতো ডুবন্ত জাহাজ। একমাত্র মোদীই বিজেপিকে বাঁচিয়ে রাখতে পারে। মোদীর নেতৃত্বেই বিজেপি সর্বভারতীয় দল হিসেবে জেগে থাকতে পারবে। কাজেই মোদীকেই বিজেপিরে জাগিয়ে রাখার হাল ধরতে হবে।












Click it and Unblock the Notifications