নিজের এলাকাতেই হামলা চালিয়েছে ভারতীয় বায়ুসেনা, পাক হামলা নিয়ে বয়ান স্বামীর

নিজস্ব ভঙ্গিতে নানা ঘটনায় মতামত দিয়ে থাকেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। বিতর্কিত মন্তব্যের জন্যই জনপ্রিয় তিনি। এদিন ভারত ফের পাকিস্তানে ঢুকে হামলা চালানোর পর স্বামী নিজের বক্তব্য রেখেছে।

নিজস্ব ভঙ্গিতে নানা ঘটনায় মতামত দিয়ে থাকেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। বিতর্কিত মন্তব্যের জন্যই জনপ্রিয় তিনি। এদিন ভারত ফের পাকিস্তানে ঢুকে হামলা চালানোর পর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে স্বামী নিজের বক্তব্য রেখেছেন। যে বয়ান নিয়েও চাঞ্চল্য ছড়িয়েছে।

নিজের এলাকাতেই হামলা চালিয়েছে ভারত, বয়ান স্বামীর

এদিন ভারতীয় বায়ুসেনার পাক হামলা চালিয়েছে বালাকোট, চাকোতি ও মুজফফরাবাদের জঙ্গি ঘাঁটিগুলিতে। উড়িয়ে দিয়েছে জঙ্গি লঞ্চ প্যাড। যে খবর শুনে স্বামীর প্রতিক্রিয়া, এগুলি আমাদের নিজেদের এলাকা। পাক অধীকৃত কাশ্মীর। তাই নিজেদের এলাকায় বোমা হামলা চালানোয় ভুল কিছু নেই।

স্বামীর আরও ব্যাখ্যা, যদি ওটা পাকিস্তানের এলাকাও হয়, তাও রাষ্ট্রপুঞ্জের নিয়ম অনুযায়ী ভারতের প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে। ওঁরা আমাদের হামলা করে চলেছে। ভারতকে হাজার টুকরো করার কথা বলছে। তাই আমাদের সরকার ঠিক করেছে। ১ হাজার কিলোর বোমা ফেলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+