বিজেপির 'বেসুরো' নেতা এবার ব্যাঙ্ক জালিয়াতি নিয়ে সরব! বিস্ফোরক অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ স্বামী

বিজেপির 'বেসুরো' নেতা এবার ব্যাঙ্ক জালিয়াতি নিয়ে সরব! বিস্ফোরক অভিযোগ নিয়ে সুব্রহ্মণ্যম স্বামী আদালতের দ্বারস

নীরব মোদী থেকে বিজয় মালিয়ার বিরুদ্ধে ব্যাঙ্ক জালিয়াতি নিয়ে একাধিক অভিযোগ রয়েছে। এঁদের দেশে ফোরানো নিয়ে মোদী সরকারের মনোভাবকে এযাবৎকালে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। এদিকে, বিজেপির অন্দরে থেকে বহু মাস ধরেই দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিতে শুরু করেছেন সুব্রহ্মণ্যম স্বামী। এবার তিনি দেশের ব্যাঙ্ক জালিয়াতি নিয়ে সরব হতে শুরু করলেন।

 সুব্রহ্মণ্যম স্বামী কাদের একহাত নিলেন?

সুব্রহ্মণ্যম স্বামী কাদের একহাত নিলেন?

প্রসঙ্গত, বিজেপির রাজ্যসভার সাংসদ স্বামী এবার দেশ জুড়ে ব্যাঙ্কিং ব্যবস্থার মধ্যে জালিয়াতি নিয়ে সরব হয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁর একাধিক বিস্ফোরক অভিযোগ রয়েছে রিজার্ভ ব্যাঙ্কের বিরুদ্ধে।

কাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ?

কাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ?

প্রসঙ্গত, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একাধিক অফিসারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রয়েছে সুব্রহ্মণ্যম স্বামীর। এই মর্মে তিনি দেশের ব্যাঙ্ক জালিয়াতি নিয়ে সিবিআই তদন্তের দাবি তুলেছেন। তাঁর দাবি, গত কয়েক বছরে দেশের একের পর এক ব্যাঙ্কে জালিয়াতি হয়েছে। সেখানে বহু অভিযোগ রয়েছে ব্যাঙ্ক অফিশিয়ালদের নামে।

 কোন প্রশ্ন তুলছেন স্বামী?

কোন প্রশ্ন তুলছেন স্বামী?

সুব্রহ্মণ্যম স্বামীর দাবি, গত কয়েক বছরের ব্যাঙ্ক স্ক্যামে একাধিক ঘটনা গেলেও একজনও আরবিআই অফিশিয়ালকে ন্যায় বিচারের আওতায় আনা হল না। যেখানে আরবিআই এই সমস্ত বিষয়ে নজরদারির দায়িত্বে রয়েছে। এমনই বক্তব্য স্বামীর দায়ের করা মামলায় রয়েছে।

 কোন কোন স্ক্যাম তুলে ধরেছেন স্বামী?

কোন কোন স্ক্যাম তুলে ধরেছেন স্বামী?

প্রসঙ্গত, সুব্রহ্মণ্যম স্বামী মূলত, তাঁর দায়ের করা পিটিশনে একাধিক হাইপ্রোফাইল স্ক্যামের কথা তুলে ধরেছেন। সেখানে কিংফিশার স্ক্যাম থেকে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, নীরব মোদী স্ক্যাম/ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতি, লক্ষ্মীবিলাস ব্যাঙ্ক জালিয়াতি, পিএমসি, ইয়েস ব্যাঙ্ক স্ক্যামের কথা তুলে ধরেছেন। প্রসঙ্গত, দেশের জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে সুব্রহ্মণ্যম স্বামীর এই পদক্ষেপ থেকে সিবিআই তদন্ত শুরু হলে , তা তমুলু শোরগোল ফেলে দিতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+