অযোধ্যার সমাধানের পর এবার মথুরা, কাশী নিয়ে সরব হলেন বিজেপি নেতা
অযোধ্যার বিতর্কিত জমি মামলার সমাধান হতেই এবার মথুরা, কাশীর জিগির তুললেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী।
অযোধ্যার বিতর্কিত জমি মামলার সমাধান হতেই এবার মথুরা, কাশীর জিগির তুললেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে বিজেপি সাংসদ বলেছেন এবার কাশী এবং মথুরা নিয়ে সরব হওয়া জরুরি। তিনি দাবি করেছেন এবার বারাণসী এবং মথুরায় কৃষ্ণের জন্মভূমিতেও এই একই বিষয়ে যে সমস্যা রয়েছে তার সমাধান হওয়া জরুরি। তিনি বলেছেন শীর্ষ আদালত যে রায় দিয়েছেন তা অত্যন্ত ভাল হয়েছে। এটা বিশ্বাসের লড়াই, জমির লড়াই নয়। এমনই মন্তব্য করেছেন বিজেপি সাংসদ।

তিনি অভিযোগ করেছেন পাকিস্তান চায় হিন্দু ও মুসলিমের মধ্যে বিবাদ বাঁধাতে। কিন্তু ভারত হিন্দু- মুসলিম উভয় সম্প্রদায়েরই। তিনি জানিয়েঠেন সুপ্রিম কোর্টে মুসলিম বিচারপতিও রয়েছেন। অযোধ্যা মামলার বিচারে যে বেঞ্চ গঠন করা হয়েছিল তাতে মুসলিম বিচারকও ছিলেন। মধ্যস্থতাকারী বেঞ্চের নেতৃত্ব দিয়েছেন সেই মুসলিম বিচারপতি। সকলেই রামমন্দিরের পক্ষেই রায় দিয়েছেন।
যদিও শীর্ষ আদালতের এই রায়ে সন্তুষ্ট হয়নি। তার পুনর্বিবেচনার আবেদন জানাবে বলে জানিয়েছে। সু্ব্রহ্মণ্যম স্বামীর দাবি অযোধ্যার মতোই অবস্থা বারাণসী এবং মথুরায়। অযোধ্যার রায়কে নজির করেই এই দুই জায়গার সমস্যার সমাধান করা জরুরি বলে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications