সোনিয়া গান্ধীকে নাৎসি বলে আক্রমণ সুব্রহ্মণ্যম স্বামীর
নাগরিকত্ব আইন নিয়ে কেন্দ্র বিরোধী আন্দোলন শুরু করেছে কংগ্রেস। তাকে দেশ বিরোধী আখ্যা দিয়ে কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীকে নাৎসি বলে কটাক্ষ করলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী।
নাগরিকত্ব আইন নিয়ে কেন্দ্র বিরোধী আন্দোলন শুরু করেছে কংগ্রেস। তাকে দেশ বিরোধী আখ্যা দিয়ে কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীকে নাৎসি বলে কটাক্ষ করলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। টুইটে সোনিয়া গান্ধীকে কটাক্ষ করে একথা লেখেন তিনি।

সোনিয়া গান্ধী সিএএ-কে মুসলিম বিরোধী বলে কটাক্ষ করেছিলেন। তার প্রতিবাদে সোনিয়া গান্ধীকে আক্রমণ করে টুইটে সুব্রহ্মণ্যম স্বামী লিখেছেন, হিন্দুদের সমর্থন করলেই মুসলিম বিরোধী আর মুসলিমদের সমর্থনে কথা বললে ধর্মনিরপেক্ষ হয়ে যায়। সোনিয়া গান্ধী সিএএ-কে মুসলিম বিরোধী দাবি করে নাৎসি সেনার কন্যার মতোই কাজ করেছেন। টুইটারে একথাই লিখেছেন তিনি।
কয়েকদিন আগেই সোনিয়া গান্ধী সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা পোস্ট করেছিলেন, যেখানে তিনি সিএএ-নিয়ে সরাসরি মোদী সরকারকে আক্রমণ করেছিলেন। সিএএ বিরোধী আন্দোলনকে দমিয়ে দেওয়ার মরিয়া চেষ্টা চলছে বলে অভিযোগ করেছিলেন তিনি। তারপরেই সুব্রহ্মণ্যম স্বামীর এই আক্রমণ।
গত কয়েকদিন ধরেই উত্তাল রাজধানী দিল্লি। আজ নতুন করে বিক্ষোভ শুরু করেছে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তাতে সামিল হয়েছেন অসংখ্য সাধারণ মানুষও।












Click it and Unblock the Notifications