অর্থনীতি থেকে সীমান্ত সুরক্ষা সব জায়গাতেই ফেল মোদী! মমতা সাক্ষাতের পরেই বিস্ফোরক স্বামী
অর্থনীতি থেকে সীমান্ত সুরক্ষা সব জায়গাতেই ফেল মোদী! মমতা সাক্ষাতের পরেই বিস্ফোরক স্বামী
একাধিক ইস্যুতে প্রবল চাপের মুখে মোদী সরকার। কৃষক বিল সহ একাধিক বিষয় নিয়ে বিরোধীদের তোপের মুখে সরকার। একাধিক বিষয় নিয়ে যখন উদ্বেগ বাড়ছে সরকারের তখন দলের মধ্যেই বিদ্রোহের সুর। গত কয়েকদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যোগ দিয়েছেন আসানসোলের প্রাক্তন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। এবার সেই তালিকাতে নয়া সংজজন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী।

মমতার সঙ্গে বৈঠক স্বামীর
বুধবারই সবাইকে চমকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন বিজেপির রাজ্যসভার এই সাংসদ। বৈঠক শেষে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি। স্বামী বলেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছি। একাধিক বিষয়ে যখন বিজেপির সঙ্গে তাঁর দূরত্ব বাড়ছে তখন স্বামীর এহেন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিকমহল। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরেই আজ বৃহস্পতিবার নজিরবিহীন ভাবে ফের একবার বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন স্বামী।

ফেল মোদী সরকার
বিজেপি সাংসদের দাবি, মোদী সরকার প্রশাসনের প্রত্যেকটি ক্ষেত্রে ফেল করেছে। দেশের অর্থনীতি থেকে সীমান্ত সুরক্ষা সব জায়গাতেই মোদী সরকার মুখ থুবড়ে পড়েছে বলেও টুইটে দাবি বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর। শুধু তাই নয়, আফগানিস্তান সহ পেগাসাস নিয়েও সরকারের তিব্র সমালোচনা তাঁর টুইটে। কাশ্মীর নিয়েও মোদী সরকার যে ব্যর্থ তা তাঁর টুইটের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন হিন্দুত্ববাদী এই নেতা।

টুইট বোমায় প্রবল অস্বস্তিতে বিজেপি
তবে সকাল সকাল স্বামীর এই টুইট বোমাতে প্রবল অস্বস্তিতে যে বিজেপি সরকার তা আর বলার অপেক্ষা রাখে না। তবে অন্যদিকে আবার এও গুঞ্জনও শুরু হয়েছে যে তাহলে কি বিজেপি সাংসদের তৃণমূলে যোগ সময়ের অপেক্ষা? যদিও এই বিষয়ে এখনও তৃণমূলের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে যে সাম্প্রতিক পরিস্থিতিতে স্বামী আর যে বিজেপির সঙ্গে নেই তা বুধবারই মমতার সঙ্গে বৈঠকের পর বুঝিয়ে দিয়েছেন।

মমতার সঙ্গে বৈঠকের পরেই বোমা ফাটান স্বামী
বুধবার মমতার সঙ্গে বৈঠক করেন স্বামী। প্রায় ২০ থেকে ২৫ মিনিট বৈঠক হয়। বৈঠকের পরেই বিস্ফোরক টুইট বিজেপি সাংসদের। তিনি তাঁর টুইটে লেখেন, যে সমস্ত রাজনীতিবিদদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে বা আমি একসঙ্গে কাজ করেছি, তাঁর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মোরারজি দেশাই, রাজীব গান্ধী, চন্দ্রশেখর এবং পিভি নরসিমা রাওয়ের সমতুল্য। তিনি আরও লিখেছেন, এঁদের মতোই মমতাও যা বলেন তাই মনে করেন, অথবা যা মনে করেন তাই বলেন। যেটা ভারতীয় রাজনীতিতে একটা বিরল গুণ।












Click it and Unblock the Notifications