Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাফালে মামলায় কংগ্রেস নেতাকে মামলা করার পরামর্শ বিজেপি নেতা স্বামীর

বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী বলেছেন, যদি পিএসি-র চেয়ারম্যান হিসাবে খারগে রিপোর্ট না পেয়ে থাকেন তাহলে তাঁর আদালতের দ্বারস্থ হওয়া হওয়া উচিত।

রাফালে বিমানের দাম নিয়ে ক্যাগ-এর রিপোর্ট হাতে পাননি বলে দাবি করেছেন কংগ্রেস নেতা তথা সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান মল্লিকার্জুন খারগে। সেই অভিযোগের প্রেক্ষিতে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী বলেছেন, যদি পিএসি-র চেয়ারম্যান হিসাবে খারগে রিপোর্ট না পেয়ে থাকেন তাহলে তাঁর আদালতের দ্বারস্থ হওয়া হওয়া উচিত।

 রাফালে মামলায় কংগ্রেস নেতাকে মামলা করার পরামর্শ বিজেপি নেতা স্বামীর

স্বামী সংবাদসংস্থা এএনআইকে বলেছেন, পিএসি চেয়ারম্যান খারগে বলেছেন, তিনি রিপোর্ট পাননি। এটাকে সত্য বলে ধরে নিলে তাঁর অবশ্যই আদালতে হলফনামা অথবা রিভিউ পিটিশন জমা করা উচিত।

ঘটনা হল, রাফালে নিয়ে সুপ্রিম কোর্টের রায় বেরোনোর পর কংগ্রেস সভাপতি রাহুল হোক অথবা মল্লিকার্জুন খারগে - সকলেই দাবি করেছেন, নরেন্দ্র মোদীর সরকার রাফালে-র দাম নিয়ে ক্যাগ এর রিপোর্ট সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটিকে জমা দেয়নি।

প্রসঙ্গত, রাফালে নিয়ে শুক্রবারের রায়ে কেন্দ্রের পাশে দাঁড়িয়ে তদন্তের দাবি জানিয়ে দায়ের হওয়া সমস্ত পিটিশন খারিজ করে দিয়েছে। আদালত জানিয়েছে, রাফালে চুক্তিতে কোনও গোলমাল হয়নি। অফসেট পার্টনার বাছা নিয়েও গরমিল হয়নি। ফলে এই কেনা-বেচা আটকানো উচিত হবে না। তারপর থেকেই কংগ্রেস নতুন করে রাফালে মামলায় সংসদে আলোচনা ও যৌথ সংসদীয় কমিটি তৈরির দাবিতে সরব হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+