রাম সেতু কি জাতীয় ঐতিহ্যবাহী স্থান? কেন্দ্রের মত নিয়ে সুপ্রিম কোর্টে তাৎপর্যপূর্ণ দাবি স্বামীর

রাম সেতু কি জাতীয় ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা উচিত কেন্দ্রের? কেন্দ্রের মন্তব্য নিয়ে সুপ্রিম কোর্টে তাৎপর্যপূর্ণ দাবি করলেন রাজ্যসভার সাংসদ ডা. সুব্রহ্মণ্যম স্বামী। রাম সেতুকে জাতীয় ঐতিহ্যের মর্যাদা প্রদান নিয়ে ভারতের শীর্ষ আদালতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বিশেষ আবেদন করেছেন।

রাজ্যসভার সাংসদ ডাঃ সুব্রহ্মণ্যম স্বামী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পিএস নরসিমা ও বিচারপতি জে বি পারদিওয়ালার সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চের সামনে হাজির হয়ে জানিয়েছেন, একাধিক অনুরোধ সত্ত্বেও কেন্দ্রীয় সরকার এখনও রাম সেতুকে জাতীয় ঐতিহ্যের মর্যাদা দেয়নি।

রাম সেতু কি জাতীয় ঐতিহ্যবাহী স্থান? সুপ্রিম দাবি স্বামীর

তিনি বলেন, কেন্দ্র রাম সেতুকে জাতীয় ঐতিহ্যের মর্যাদা প্রদানের বিষয়ে অবস্থান স্পষ্ট করেনি। তারা অবহিত করেনি কী সিদ্ধান্ত তারা এই মর্মে গ্রহণ করতে চলেছে। রাম সেতুকে জাতীয় ঐতিহ্যের মর্যাদা দেওয়ার ব্যাপারে হ্যাঁ কি না তাদের স্পষ্ট করে জানিয়ে দেওয়া উচিত।

এর আগে শুনানিতে ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টকে জানিয়েছিলেন, রাম সেতুর জন্য জাতীয় ঐতিহ্যের মর্যাদা বিবেচনা করার প্রক্রিয়া সংস্কৃতি মন্ত্রকের অধীনে চলছে। আর এদিন রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী দাবি করেছেন, "কেন্দ্রকে ১৯ জানুয়ারি তার অবস্থান জানাতে বলা হয়েছিল। কিন্তু তারা কোনো অবস্থান ব্যক্ত করেনি।"

সুপ্রিমো কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এই মর্মে বলেন, আগামীকাল আরেকটি সাংবিধানিক বেঞ্চ শুরু হচ্ছে। স্বামীকে আশ্বস্ত করে তিনি জানান, সেখানে এই আবেদনটি আদালত তালিকাভুক্ত করবে। স্বামী এই মামলায় উপস্থিত হয়ে একাধিক বিষয়ে কেন্দ্রের এফিডেভিট দাখিল না করার বিষয়ে আপত্তি প্রকাশ করেছেন।

রাম সেতুকে জাতীয় ঐতিহ্য হিসাবে ঘোষণা করার বিষয়টি সুব্রহ্মণ্যম স্বামী ২০০৭ সালে সেতু সমুদ্রম শিপ চ্যানেল প্রকল্পের বিরুদ্ধে আবেদনে উত্থাপন করেছিলেন। সেতু সমুদ্রম প্রকল্পের অধীনে ব্যাপক ড্রেজিং করে মান্নার এবং পাক স্ট্রেটকে সংযুক্ত করার জন্য একটি ৮৩ কিলোমিটার দীর্ঘ চ্যানেল তৈরি করা হবে বলে জানানো হয়েছিল।

রাম সেতুতে এই প্রকল্পের প্রভাব পড়েছে বলে অভিযোগ। বিষয়টি সাংসদ এর আগেও একাধিকবার উল্লেখ করেছেন। রাম সেতু হল এমন একটি সেতু, যা তামিলনাড়ুর দক্ষিণ-পূর্ব উপকূলে চুনাপাথরের একটি শৃঙ্খল। এটি তামিলনাড়ুর রামেশ্বরমের কাছে পামবান দ্বীপ থেকে শ্রীলঙ্কার উত্তর উপকূলে মান্নার দ্বীপ পর্যন্ত বিস্তৃত। সেতুটি রামায়ণে উল্লেখ পাওয়া গেছে, যেখানে সীতাকে বাঁচানোর জন্য লঙ্কা পৌঁছতে ভগবান রাম এটি নির্মাণ করেছিলেন বলে দাবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+