লজ্জার বিষয় পাকিস্তানে অত্যাচারিত হিন্দুরা ভারতে নাগরিকত্ব না পেয়ে ফিরে যাচ্ছেন, মোদিকে তোপ স্বামীর

লজ্জার বিষয় পাকিস্তানে অত্যাচারিত হিন্দুরা ভারতে নাগরিকত্ব না পেয়ে ফিরে যাচ্ছেন, মোদিকে তোপ স্বামীর

আবারও মোদী সরকারকে একহাত নিলেন সুব্রহ্মণ্যম স্বামী৷ সম্প্রতি একটি টুইটে পাকিস্তান থেকে আসা হিন্দুদের নাগরিকত্বের বিষয়টি নিয়ে সুব্রহ্মণ্যম স্বামী মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন৷ শেষ কয়েক বছরে মোদী সরকারের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে খড়্গহস্ত হতে দেখা গিয়েছে স্বামীকে। মোদীনমিক্স থেকে বিদেশনীতি, মোদী সরকারের সব কিছুরই সরব বিরোধিতায় দেখা গিয়েছে স্বামীকে৷ এবার নাগরিকত্ব না পেয়ে রাজস্থান থেকে পাকিস্তানে ফিরে যাওয়া হিন্দুদের বিষয়ে সরব হলেন স্বামী!

কী বলেছেন স্বামী?

কী বলেছেন স্বামী?

বিজেপির রাজ্যসভার সাংসদ স্বামী সোমবার বলেছেন যে, 'এটা লজ্জার বিষয় যে পাকিস্তান সরকার কর্তৃক মানবাধিকার লঙ্ঘনের শিকার হওয়া হিন্দুরা ভারতের পশ্চিম সীমান্ত পেরিয়ে এসে 'ভগ্নহৃদয়ে' পাকিস্তানে ফিরে যেতে বাধ্য হয়েছে৷' একটি সাম্প্রতিক সংবাদপ্রতিবেদনে প্রতিক্রিয়া দিতে গিয়ে স্বামী বলেছেন, পাকিস্তানি হিন্দু, যারা এর আগে ভারতের নাগরিকত্বের জন্য রাজস্থানে এসেছিল তারা ২০২১ সালে বারবার ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করে৷ এরপর যখন তারা দেখতে পায় যে তাদের নাগরিকত্বের আবেদনের বিষয়ে কোনও সরকারী প্রচেষ্টা করা হয়নি। তারা পাকিস্তানে ফিরে যেতে বাধ্য হয়!

মোদী সরকারকে বিশ্বাসঘাতক বললেন স্বামী!

মোদী সরকারকে বিশ্বাসঘাতক বললেন স্বামী!

একটি সীমান্ত অ্যাডভোকেসি গ্রুপ যারা ভারতে পাকিস্তানি অভিবাসীদের অধিকারের বিষয়ে লড়াই করে পরে তারা এ বিষয়টি প্রকাশ করেছে৷ স্বামী এ বিষয়টির উল্লেখ করে লিখেছেন, আমাদের বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের জন্য এটা কী পরিমান লজ্জার বিষয় যে পাকিস্তানে অত্যাচারিত হিন্দুরা ভারতীয় নাগরিক হওয়ার আশায় ভারতে এসে ফিরে গিয়েছে! সিএএ-তে অত্যাচারিত হিন্দুদের নাগরিকতা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া মোদী সরকারের এদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে৷ তাই তাঁরা হৃদয় ভেঙে পাকিস্তানে ফিরে গিয়েছে।'

বড় সংখ্যায় পাকিস্তানি হিন্দুরা অপেক্ষায় রয়েছে ভারতের নাগরিকত্বের!

বড় সংখ্যায় পাকিস্তানি হিন্দুরা অপেক্ষায় রয়েছে ভারতের নাগরিকত্বের!

প্রসঙ্গত ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত, পাকিস্তান থেকে ৭৩০৬ জন নাগরিকত্বের আবেদন করেছিল স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। যাদের নাগরিকত্বের বিষয়টির এখনও কোনও সমাধান হয়নি। তবে এই প্রথম নয় এ নিয়ে এই একই ইস্যুতে এর আগেও দেশের অনেক হিন্দুত্ববাদী নেতাও মুখ খুলেছেন৷ এবং স্পষ্টভাষায় মোদী সরকারের সমালোচনা করেছেন৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+