জিডিপির ওপর নোট বাতিলের প্রভাব নিয়ে বিস্ফোরক বিজেপির এই সাংসদ, চাপ দিয়ে রিপোর্ট তৈরির অভিযোগ
নোটবাতিল নিয়ে এবার বিরোধী সুরেই কথা বললেন বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রামনিয়ান স্বামী। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকারের তরফে সিএসও-র আধিকারিকদের চাপ দেওয়া হচ্ছে এ সম্পর্কে ভাল রিপোর্ট দিতে।
নোটবাতিল নিয়ে এবার বিরোধী সুরেই কথা বললেন বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রামনিয়ান স্বামী। তাঁর অভিযোগ, কেন্দ্রীয় সরকারের তরফে সিএসও-র আধিকারিকদের চাপ দেওয়া হচ্ছে এ সম্পর্কে ভাল রিপোর্ট দিতে।

ভারতের অর্থনীতি কিংবা জিডিপি-র ওপর নোটবাতিলের সেরকম কোনও প্রভাব পড়েনি। এমন রিপোর্ট দিতে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশনের আধিকারিকদের কেন্দ্রীয় সরকারের তরফে চাপ দেওয়া হচ্ছে। এমনটাই অভিযোগ করলেন বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রামনিয়ান স্বামী।
মোদীর রাজ্য গুজরাতের আহমেদাবাদে চাটার্ড অ্যাকাউন্ট্যান্টদের এক সভায় তিনি বলেন, ত্রৈমাসিক জিডিপি-র তথ্য অনুসরণ করবেন না। কেননা সবই হল ভুয়ো। তিনি এটা বলছেন, কারণ তাঁর বাবা সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন প্রতিষ্ঠা করেছিলেন। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী সদানন্দ গৌড়ার সঙ্গে তিনি সেখানে গিয়েছিলেন বলে জানিয়েছেন স্বামী। তিনি সিএসও-র আধিকারিকদের ডেকে পাঠিয়েছিলেন। কেননা তাঁদের ওপর নোটবাতিলের তথ্য প্রকাশ নিয়ে চাপ রয়েছে। সেইজন্য, তারা যে জিডিপি-র তথ্য দেন, তা বিশ্বাস করার কোনও কারণ নেই। কেননা সেখানে নোটবাতিলের কোনও প্রভাব পড়েনি বলেই দেখানো হয়েছে।

চিরকালের বিতর্কিত আপাতত বিজেপি সাংসদ সুব্রামনিয়ান স্বামী জানিয়েছেন, তিনি জানেন যে, নোটবাতিলের প্রভাব পড়েছে। সেইজন্য তিনি সিএসও-র ডিরেক্টরকে প্রশ্ন করেছিলেন, কীভাবে তাঁরা এই ত্রৈমাসিকের জিডিপি প্রকাশ করলেন, যেখানে নোটবাতিল হয়েছিল ২০১৬-র নভেম্বরে। তাঁদের কাছে ২০১৭-র ফেব্রুয়ারির ইকনোমিক সার্ভের রিপোর্ট রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এই কাজের জন্য রিপোর্ট জমা পড়েছিল ২০১৭-র জানুয়ারির প্রথম সপ্তাহে। সেই সময়ে দেখানো হয়েছে জিডিপির ওপর নোটবাতিলের কোনও প্রভাব পড়নি। কী ভাবে এই রিপোর্ট তৈরি হল তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপির এই সাংসদ।
বিজেপি সাংসদের দাবি অনুযায়ী, সিএসও-র আধিকারিক জানিয়েছেন, গতবছরের ইনফর্মাল এবং ফর্মাল সেক্টরের আউটপুট রেশিও জানুয়ারিতে অর্গানাইড সেক্টরের রেশিওতে ব্যবহার করা হয়েছে। সুব্রামনিয়ান স্বামী তখন জানা, সেই অনুপাতেরও তো পরিবর্তন হয়েছে। সিএসও-র আধিকারিক জানিয়েছেন, কী করবেন তাঁরা। চাপের মুখে ভুল তথ্য দিতে তাঁকে চাপ দেওয়া হয়েছে বলে উল্লেখ করেছেন সিএসও-র ওই আধিকারিক। সেই জন্য ত্রৈমাসিক জিডিপি-তে বিশ্বাস করা উচিত নয় বলেই মন্তব্য করেছেন স্বামী। শুধুমাত্র বাৎসরিক জিডিপি ডেটার ওপর বিশ্বাস রাখার পরামর্শ দিয়েছেন স্বামী।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি নোট বাতিলের ঋণাত্মক প্রভাব উড়িয়ে দেওয়ার পরই স্বামীর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জল্পনার তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications