Supreme Court: সব দলের রাজনৈতিক অনুদানের হিসেব চাইল সুপ্রিম কোর্ট

Supreme Court: গত সেপ্টেম্বর মাস পর্যন্ত রাজনৈতিক দলগুলি ঠিক কত অনুদান পেয়েছে, নির্বাচন কমিশনকে সেই তথ্য জমা দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ইলেকটোরাল বন্ড সংক্রান্ত মামলায় এই নির্দেশ দেওয়া হয়েছে। মামলার শুনানির পর রায়দান স্থগিত রাখা হয়েছে শীর্ষ আদালতে।

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, এমন একটা ব্যবস্থা কেন্দ্রের আনা উচিত, যাতে বর্তমানে যে সমস্যাগুলি আছে, তা কাটিয়ে ওঠা যায়। ২০১৮ সালের জানুয়ারি মাসে ইলেকটোরাল বন্ডের কথা ঘোষণা করা হয়েছে। সেই প্রসঙ্গে এদিন শীর্ষ আদালত বলে, আরও বেশি স্বচ্ছতা থাকা প্রয়োজন পুরো ব্যবস্থায়।

Supreme Court

বৃহস্পতিবার ইলেকটোরাল বন্ড সংক্রান্ত মামলায় সওয়াল করেন, অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামাইয়া, সলিসিটর জেনারেল তুষার মেহতা আইনজীবী কপিল সিবল, বিজয় হাঁসরিয়া ও প্রশান্ত ভূষণ। প্রধান বিচারপতি ছাড়াও বেঞ্চে রয়েছেন বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বি আর গাভাই, বিচারপতি জে বি পর্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্র। বৃহস্পতিবার পুরো শুনানি শেষ হয়েছে। রায়দান স্থগিত রাখা হয়েছে।

ইলেকশন কমিশন অব ইন্ডিয়া গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কী অনুদান জমা পড়েছে, তার হিসেব জমা দেবে। বিচারপতি খান্না এদিন বলেন, 'কেন সবকিছু সামনে থাকবে না? অনুদানের কথা তো সবারই জানা। দল জানতে পারে আর ভোটার জানতে পারে না! ভোটারের কি জানার কোনও অধিকার নেই?'

তুষার মেহতার বক্তব্য, সবকিছু সামনে আনা হলে অনুদানকারীর পরিচয় সামনে এসে যাবে। সে ক্ষেত্রে পুরনো পদ্ধতিতে ফিরে যাওয়াই শ্রেয় বলে মনে করেন তিনি, যেখানে কালো টাকার বাড়বাড়ন্ত ছিল। এ কথা শুনে প্রধান বিচারপতি ডি ওয়আই চন্দ্রচূড় বলেন, 'আমরা একবারও সে কথা বলছি না।'

তিনি উল্লেখ করেছেন, তিনটি বিষয়ে গুরুত্ব দেওয়া খুবই প্রয়োজন- ১. নির্বাচনী প্রক্রিয়ায় নগদ টাকার পরিমাণ কমাতে হবে, ২. অনুমোদন প্রাপ্ত ব্যাঙ্কের মাধ্যমে লেনদেন করতে হবে, ৩. ব্যাঙ্কের মাধ্যমে লেনদেন হলে গোপনীয়তা আরও বেশি করে বজায় থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+