নেতাজির পরিবারের উপর দু'দশক নজরদারি চালিয়েছে নেহরু সরকার!, ইন্টেলিজেন্স রিপোর্ট ফাঁসে চাঞ্চল্য

নয়াদিল্লি, ১০ এপ্রিল : তাঁর অন্তর্ধান রহস্য নিয়ে এখনও গবেষণার শেষ নেই। তিনি কীভাবে মারা গিয়েছেন, কবে মারা গিয়েছেন, সেই বিমান দুর্ঘটনাতেই কী তাঁর মৃত্যু ঘটেছে, এরকম নানা প্রশ্নে এখনও সারা দেশ উত্তাল। এরই মধ্যে ফের নয়া চাঞ্চল্য তৈরি করা রিপোর্ট সামনে এল নেতাজি সুভাষচন্দ্র বসুকে ঘিরে।

কেন্দ্রের একটি গোপন রিপোর্টে জানা গিয়েছে, ১৯৪৮-১৯৬৮ এই কুড়ি বছর তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নির্দেশে নজরদারি চালানো হত নেতাজির পরিবারের লোকেদের উপর। নেতাজির কলকাতার দুটি বাড়িতে এই নজরদারি চলত, একটি ১, উডবার্ন পার্কের বাড়িতে ও অন্যটি ৩৮/২ এলগিন রোডের বাড়িতে।

নেতাজির পরিবারের উপর দু'দশক নজরদারি চালিয়েছে নেহরু সরকার!, ইন্টেলিজেন্স রিপোর্ট ফাঁসে চাঞ্চল্য


এক ইংরেজি দৈনিকে এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে। সেইসময় রাজ্যে ও কেন্দ্রে কংগ্রেসের সরকার ছিল। তখন বেশিরভাগ সময় জুড়েই দেশের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু।

ন্যাশনাল আর্কাইভে পাঠানো সেইসময়কার তথ্য যাচাই করেই এই তথ্য সামনে এসেছে বলে ওই ইংরেজি দৈনিকে দাবি করা হয়েছে। জানানো হয়েছে, অনূজ ধর, যিনি নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে বই লিখেছেন তিনি গতমাসে ন্যাশনাল আর্কাইভে এরকম দুটি গোপন ফাইল খুঁজে পান। ফাইলপত্র এদিক-ওদিক সরানোর সময়ই ভুল করে তা বেরিয়ে পড়ে বলে দাবি ওই দৈনিকে দাবি করেছেন অনূজবাবু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+