নেতাজি সুভাষ ও অমিতাভ বচ্চন একই পরিবারের সন্তান, গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর সত্য
এক গবেষণায় জানা গিয়েছে, অমিতাভ বচ্চন নেতাজি সুভাষ চন্দ্র বসুর পরিবারের আত্মীয়।
জয়া ভাদুড়ির সঙ্গে বিয়ে করে বাংলার জামাই হয়েছেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন। তার আগে তিনি এরাজ্যে এসে থেকে বেশ কিছুবছর চাকরিও করেছেন। ফলে বাংলার সঙ্গে আত্মিক যোগাযোগ বিগ বি-র প্রথম থেকেই রয়েছে। তবে নাড়ির যোগও যে রয়েছে তা প্রথমবার সামনে এল।

এক গবেষণায় জানা গিয়েছে, অমিতাভ বচ্চনের বাংলার সঙ্গে শুধু জয়া ভাদুড়ী বাদেও গভীর যোগাযোগ রয়েছে। এবং তা আত্মীয়তার। তিনি নেতাজি সুভাষ চন্দ্র বসুর পরিবারের আত্মীয়। আবার নেতাজির উত্তরপ্রদেশের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে। তাঁর পূর্বপুরুষ বলা যায় সেই মাটিরই সন্তান।
আন্তর্জাতিক গবেষকদের একটি দল গবেষণা করে বের করেছেন যে শুধু এই দুজনই নন, ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর সঙ্গেও অমিতাভ ও নেতাজি সুভাষের সম্পর্ক রয়েছে।

গবেষণা বলছে, এঁদের সকলের পূর্বপুরুষই একই পরিবারের সদস্য ছিলেন হাজার বছর আগে। পাঁচ কুলিন কায়স্থ উত্তর ভারতের কনৌজ থেকে বাংলায় চলে আসেন। তাঁদের সঙ্গে এসেছিলেন পাঁচ ব্রাহ্মণও।
এই পাঁচ কুলিন কায়স্থ হলেন ঘোষ, বোস, মিত্র, দত্ত ও গুহ। এরপরে তারা বাংলায় থাকতে থাকতে এই পদবী নিয়ে জীবন অতিবাহিত করেছেন।
যদিও বাংলায় কুলিন কায়স্থদের নিয়ে অন্য কথা কথিত রয়েছে। তবে গবেষণা বলছে অন্য কথা। যা অনুযায়ী বাংলার বসু পরিবার ও উত্তরপ্রদেশের শ্রীবাস্তব পরিবার একই পূর্বপুরুষ থেকে এসেছেন। সেইমতো বচ্চন ও নেতাজির আত্মীয়তা রয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications