'যে পড়ুয়ারা ভারত বিরোধী স্লোগান তোলেন তাঁদের জেলবন্দি করা উচিত নয় কি!' প্রশ্ন অমিত শাহের

গোটা দেশ অই মুহূর্তে সরগরম দিল্লির বুকে রাতের অন্ধকারে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া পড়ুয়াদের ওপর আক্রমণ নিয়ে। মুখে কাপড় বেঁধে কয়েকজন অজ্ঞাত পরিচয় আততায়ী যেভাবে পড়ুয়াদের ওপর সেখানে হামলা চালিয়েছে, তা নিয়ে দেশের বিভিন্ন মহলের ব্যক্তিত্বরা সরব হয়েছেন। হামলায় রেয়াত করা হয়নি অধ্যাপিকাদেরও। এমন পরিস্থিতিতে রাতারাতি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রিপোর্ট চান দিল্লি পুলিশের কাছে। এর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এদিন দিল্লির বুকে দাঁড়িয়ে তিনি আরও বেশ কয়েকটি বক্তব্য রেখেছেন।

' দেশবিরোধী স্লোগান' নিয়ে বক্তব্য অমিত শাহের

একদিকে দেশ পড়ুয়াদের ওপর হামলা নিয়ে সরব, অন্যদিকে রাজনীতির ময়দানে চলছে আসন্ন দিল্লি নির্বাচন নিয়ে তুমুল আলোচনা। এমন পরিস্থিতিতে আজ দিল্লির কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে এক অনুষ্ঠানে তোপ দাগতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যে উঠে আসে পড়ুয়াদের প্রসঙ্গ। আর সেই প্রসঙ্গ তুলে তিনি বলেন, 'যে পড়ুয়ারা ভারত বিরোধী স্লোগান তোলেন তাঁদের জেলবন্দি করা উচিত নয় কি? কিন্তু কেজরিওয়াল কিছুতেই পুলিশকে তা করতে দিচ্ছেন না। '

 কেজরিওয়ালকে তোপ

কেজরিওয়ালকে তোপ

এদিনের অনুষ্ঠানে অমিত শাহ সাফ বার্তায় ফের একবার কেজরিওয়ালকে আক্রমণ করেন। তিনি বলেন, কেন্দ্রের আয়ুষ্মান ভারত স্কিম কেজরিওয়াল নিজের রাজনৈতিক স্বার্থের জন্য দিল্লিতে কার্যকরী করছেন না।

কংগ্রেস সহ বিরোধীদের তোপ

সিএএ ইস্যুতে এর আগেও অমিত শাহ সহ বিভিন্ন বিজেপি নেতারা কংগ্রেস ও রাহুল গান্ধীর বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। এবার সংখ্যালঘুদের ইস্যুতেও অমিত শাহ তোপ দাগলেন কংগ্রেস সহ বিরোধীদের বিরুদ্ধে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীরা সংখ্যালঘুদের দিকভ্রষ্ট করছেন। কারোর নারিকত্ব কেড়ে নেওয়া হবেনা।

 দিল্লির বুকে আতঙ্ক

দিল্লির বুকে আতঙ্ক

গত ১৫ ডিসেম্বরের দিল্লি দেখেছে জামিয়া বিশ্ববিদ্যালয় চত্বরে পুলিশ-পড়ুয়া খণ্ডযুদ্ধ। তার একমাস কাটতে না কাটতেই ৫ জানুয়ারির রাতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুখ বাঁধা আততায়ীদের তাণ্ডব দেখল দেশ। দুই রবিবারের দুই ঘটনায় রীতিমতো আতঙ্কে কাঁপছেন দিল্লির পড়ুয়াদের একাংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+