ক্লাসে রোল কলে সাড়া দিতে হবে 'জয় হিন্দ' বলে, দেশের কোন রাজ্যে এমন নিয়ম চালু

শিবরাজ সিং চৌহানের রাজ্যে স্কুলে রোল নম্বর ডাকার সময়ে উপস্থিত বা ইয়েস স্যার/ম্যাডাম বললে হবে না। বলতে হবে 'জয় হিন্দ'।

বিজেপি শাসিত রাজ্যে হিন্দুত্ব ও জাতীয়তাবাদের নামে নানা ফতোয়া জারি করার অভিযোগ তুলছে বিরোধীরা। এবার যেমন তারই প্রমাণ মিলল মধ্যপ্রদেশে। শিবরাজ সিং চৌহানের রাজ্যে স্কুলে রোল নম্বর ডাকার সময়ে উপস্থিত বা ইয়েস স্যার/ম্যাডাম বললে হবে না। বলতে হবে 'জয় হিন্দ'।

ক্লাসে রোল কলে সাড়া দিতে হবে 'জয় হিন্দ' বলে

এমনই নিয়ম জারি হয়েছে। আর তাও জারি করেছে সেরাজ্যের সরকার। রাজ্যের শিক্ষামন্ত্রী বিজয় শাহ এমন ঘোষণা করে জানিয়েছেন, এখন থেকে ক্লাসে রোল কলের সময় শুধুমাত্র জয় হিন্দই বলতে হবে। এমন করলে ছাত্রছাত্রীদের মনে দেশভক্তি জাগবে, এমনই মনে করছেন শিক্ষামন্ত্রী বিজয় শাহ।

তিনি বলেছেন, এখন থেকে সমস্ত সরকারি স্কুলে উপস্থিতির জন্য রোল নম্বর ডাকার সময়ে ছাত্রছাত্রীদের জয় হিন্দ বলেই প্রত্যুত্তর দিতে হবে। এতে কারও আপত্তি করা উচিত নয় বলেই মনে করছেন তিনি।

গতবছরের ডিসেম্বর থেকে মধ্যপ্রদেশের স্কুলে তেরঙ্গা পতাকা উত্তোলন আবশ্যিক করা হয়েছে। কোনও স্কুল তা না মানলে তার লাইসেন্স বাতিল করা হতে পারে। জয়পুর পুরসভায় কাজের আগে দিনের শুরুতে জাতীয় সঙ্গীত বাজানো রীতি হয়ে দাঁড়িয়েছে। এবার স্কুলগুলিতেও দেশভক্তির পাঠ পড়াতে চেষ্টা শুরু করল মধ্যপ্রদেশ সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+