ভয়ঙ্কর-মর্মান্তিক বললেও কম, পড়ুন এবং দেখুন সেই ভিডিও

ভয়ঙ্কর-মর্মান্তিক বললেও কম, পড়ুন এবং দেখুন সেই ভিডিও।

ভয়ঙ্কর, মর্মান্তিক বললেও কম।

সুরাতের অগ্নিদগ্ধ বহুতলের কোচিং সেন্টারের সর্বোচ্চ তল থেকে গলগল করে বেরোচ্ছে কালো ধোঁয়া ও আগুনের হলকা। প্রাণে বাঁচতে বারান্দার রেলিং আঁকড়েই ঝুলছে পড়ুয়ারা। আচমকা বিধ্বংসী আগুনের তাপে শরীর ও মুখ ঝলসে যেতেই তারা জ্ঞান হারাল একে একে। ছিটকে পড়তে শুরু করল নিচের রাস্তায়।

ভয়ঙ্কর-মর্মান্তিক বললেও কম, পড়ুন এবং দেখুন সেই ভিডিও

কেউ আবার সজ্ঞানেই ঝাঁপ দিল বাঁচবার আশায়। কারোর মাথা বারি খেল রাস্তায়। কারোর শরীর গেঁথে গেল বহুতলের নিচের পিলার থেকে বেরিয়ে থাকা লোহার রডে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই প্রাণ হারাল অনেকে। কারোর ভেঙে টুকরো হল শরীরের বিভিন্ন অংশ। মর্মান্তিক এই ঘটনার আকস্মিকতায় আঁতকে ওঠা প্রত্যক্ষদর্শী এবং অভিভাবকদের হাহাকার নিদারুণ মর্মস্পর্শী।

ঘটনাস্থলে দমকল কর্মীরা যখন পৌঁছলেন তখন প্রায় সব শেষ। ততক্ষণে জীবন্ত দগ্ধ কিংবা দমবন্ধ হয়ে কোচিং সেন্টারের ভিতরেই প্রাণ হারিয়েছে পড়ুয়াদের একাংশ। জতুগৃহের এককোণায় আটকে থাকা মূমুর্ষূদের কোনোমতে নিচে নামিয়ে আনেন দমকল কর্মীরা। হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্যে বেশ কয়েকজনকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। অভিভাবকদের হাহাকার-কান্না আছড়ে পড়ে সেখানেও।

ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই আঁতকে উঠেছেন নেটিজানরা। ভাষা হারিয়ে ফেলেছেন অনেকে। কেউ আবার বাহবা দিয়েছেন তাঁদের, যাঁরা জীবনের পরোয়া না করেই অগ্নিদগ্ধ বহুতলের কার্নিশ বেয়ে উপরে ওঠেন পড়ুয়াদের বাঁচাতে। তাঁদের মধ্যে বারান্দার রেলিং ধরে ঝুলতে থাকা পড়ুযাদের প্রায় কাছে পৌঁছে যাওয়া এক যুবকের সাহসিকতাকে কুর্নিশ করেছে গোটা দেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+