ক্যাম্পাসে থাকা বহিরাগত ছাত্রদের হাত আছে হামলায়, দাবি জেএনইউ-র উপাচার্যের

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় ক্যাম্পাসে থাকা বহিরাগত ছাত্ররা জড়িত আছে বলে দাবি করেছেন উপাচার্য এম জগদীশ কুমার।

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় ক্যাম্পাসে থাকা বহিরাগত ছাত্ররা জড়িত আছে বলে দাবি করেছেন উপাচার্য এম জগদীশ কুমার। বিক্ষুব্ধ ছাত্রদের সঙ্গে বৈঠকে এমনই দাবি করেছেন।

ছাত্রদের সঙ্গে বৈঠক উপাচার্যের

ছাত্রদের সঙ্গে বৈঠক উপাচার্যের

জেএনইউ-র উপাচার্য অভিযোগ করেছেন কিছু আন্দোলনকারী ছাত্র বিশ্ববিদ্যালয়ে উগ্রতা তৈরি করছেন। এঁদের অধিকাংশ ক্যাম্পাসে থাকা বহিরাগত ছাত্র। তাঁদের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোনও সম্পর্কে নেই বলে দাবি করেছেন উপাচার্য। ছাত্রদের তিনি আস্বস্ত করেছেন নিরাপত্তার দিকটি যতটা সম্ভব হয় বাড়ানো হবে। উপাচার্য দাবি করেছেন ঘটনার পরেই ক্যাম্পাসের নিরাপত্তা বাড়ানো হয়েছে। কোনও ভাবেই যাতে নিরিহ ছাত্ররা আক্রান্ত না হন সেদিকে নজর রাখা হচ্ছে।

উপাচার্যকে বহিষ্কারের দাবি

উপাচার্যকে বহিষ্কারের দাবি

ঘটনার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বহিষ্কারের দাবি জানিয়েছেন আন্দোলনকারী ছাত্ররা। উপাচার্যকে সরানো না হলে তাঁরা আন্দোলন বন্ধ করবেন না বলে জানিয়েছেন। এই নিয়ে রাষ্ট্রপতি ভবন অভিযানও পর্যন্ত চালিয়েছিলেন ছাত্ররা। কিন্তু দিল্লি পুলিস মাঝ পথেই তাঁদের আটকে দিয়েছিল। এই নিয়ে প্রবল অশান্তি তৈরি হয়েছিল গত বৃহস্পতিবার।

জেএনইউ-তে হামলা

জেএনইউ-তে হামলা

গত ৫ জানুয়ারি রবিবার জেএনইউ-তে আন্দোলনকারী ছাত্রদের উপর হামলা চালানোর ঘটনা ঘটে। প্রায় ২ ঘণ্টা ধরে লাঠি, রড, ক্রিকেট ব্যাট নিয়ে বিশ্ববিদ্যালয়ে তাণ্ডব চালায় বহিরাগত ৭০ জনের একটি দল। মুখ ঢেকে তারা হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+