Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কোচিং সেন্টারের বেসমেন্টে হু হু করে ঢুকল বৃষ্টির জল! মর্মান্তিক মৃত্যু দুজনের, খোঁজ নেই আরও কয়েকজনের

Delhi Coaching Basement Filled With Water: দিল্লির বুকে ভয়ঙ্কর ঘটনা! আইএএস অ্যাকাডেমির কোচিং সেন্টারের বেসমেন্টে হু হু করে ঢুকে গেল জল। মর্মান্তিক মৃত্যু দুজনের। খোঁজ নেই আরও বেশ কয়েকজনের। দিল্লির ওল্ড রাজেন্দ্র নগরে রাও এলাকায় এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যে যুদ্ধকালীন তৎপরতায় বেসমেন্টের জল বের করার চেষ্টা চলছে। দিল্লি পুলিশ, দমকল এবং NDRF একযোগে উদ্ধার কাজ চালাচ্ছে।

একই সঙ্গে নিখোঁজ ছাত্রদের খোঁজে কোচিং সেন্টারের বেসমেন্টে চলছে সার্চ অপারেশন। তবে কোচিং সেন্টারের বেসমেন্টে আলো নেই। আর তা না থাকায় তল্লাশি চালাতে সমস্যায় পড়ছে উদ্ধারকারী দল। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। দিল্লি পুলিশ জানাচ্ছে, সার্চ অপারেশন জারি রয়েছে। দুজন ছাত্রীর দেহ উদ্ধার হয়েছে বলে জানানো হয়েছে।

Delhi Coaching Basement Filled With Water

মেজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ

যেখানে এই ঘটনা ঘটেছে সেটি অন্যতম জনপ্রিয় একটি আইএএসের কোচিং সেন্টার। আর সেখানে কীভাবে এই ঘটনা তা নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে বেসমেন্টের ১২ ফুট কীভাবে জল ঢুকল তা নিয়ে প্রশ্ন উঠছে। কোচিং সেন্টারের পরিকাঠামো নিয়েও উঠছে প্রশ্ন। যদিও এই ঘটনায় ইতিমধ্যে মেজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে দিল্লি সরকারের তরফে। দিল্লির মন্ত্রী অতীশি সোশ্যাল মিডিয়ায় ঘটনা সম্পর্কে লিখেছেন, সন্ধ্যায় দিল্লিতে ভারী বৃষ্টি হয়। আর সেই কারণে এই ঘটন ঘটেছে বলে জানা গিয়েছে।

দিল্লির মেয়র এবং স্থানীয় বিধায়ক ঘটনাস্থলে রয়েছেন। গোটা পরিস্থিতির উপর নজর রয়েছে বলে জানিয়েছেন অতীশি। শুধু তাই নয়, মেজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এ ঘটনায় যে বা যারা দায়ী থাকুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন দিল্লি আপ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী।

কী বলছে পুলিশ?

কোচিং সেন্টারের বাইরে বহু মানুষ ভিড় জমিয়েছেন। বিশেষ করে যে সমস্ত ছাত্রের খোঁজ নেই তাঁদের পরিবারের সদস্য-অভিভাবকরা ছুটে এসেছেন। চারপাশ জুড়ে উদ্বিগ্ন মানুষের ভিড়। অভিযোগ, কোনও খবর দেওয়া হয়নি। পুরো এলাকা দিল্লি পুলিশের তরফে ঘিরে দেওয়া হয়েছে। পুলিশ আধিকারিকরা জানাচ্ছেন, বেসমেন্টে লাইব্রেরি ছিল।

সেখানেই পড়াশোনা করছিলেন বহু পড়ুয়া। এখনও দুজন ছাত্রীর দেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তল্লাশি ও উদ্ধার কাজ চলছে। এনডিআরএফ এবং ফায়ার টিম একযোগে তল্লাশি চালাচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+