Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

হিন্দি ইঞ্জিনিয়ারিং কোর্স চালু হচ্ছে না মধ্যপ্রদেশে! শিক্ষার্থীরা ঝুঁকছেন ইংরেজি মাধ্যমে

মধ্যপ্রদেশে হিন্দি ইঞ্জিনিয়ারিং কোর্স চালু হয়নি এখনও। তাই শিক্ষার্থীরা ইংরেজি মাধ্যমের দিকে ঝুঁকছেন। এআইসিটিই ২০২২ সালে মধ্যপ্রদেশে হিন্দিতে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ও ডিপ্লোমা কোর্স অফার করার জন্য ১৩টি সরকারি ও বেসরকারি কলেজকে অনুমতি দিয়েছে৷ এখনও পর্যন্ত ১০৮টি নথিভুক্ত হয়েছে৷

২০২২ সালে অল-ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন বা এআইসিটিই হিন্দিতে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এবং ডিপ্লোমা কোর্স চালু করার সিদ্ধান্তটি ছাত্রদের আগ্রহ বাড়ানোর জন্য। ইঞ্জিনিয়ারিং পড়ার প্রতি আকর্ষণ বাড়ানোর লক্ষ্যে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হিন্দিতে এমবিবিএস কোর্স চালুর ঘোষণাও করেছেন।

students

কিন্তু গত বছর মদ্যপ্রদেশের হিন্দি ইঞ্জিনিয়ারিং কোর্সে মাত্র ১৯ জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল। কারিগরি শিক্ষা অধিদফতরের অতিরিক্ত পরিচালক মোহন সেন বলেন, ১৬ জন তাদের কোর্স সম্পন্ন করেছেন। সবগুলোই একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে। আর তিনজন বাদ পড়েছেন। এ বছর ১৩টি প্রতিষ্ঠানের মধ্যে মাত্র চারটিতে ৮৯ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

ভোপালের মৌলানা আজাদ ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির 'জে বিভাগ' ৮০ জন ছাত্রকে একটি শ্রেণিকক্ষে তাদের হিন্দিতে পড়ানো হয়। কারিগরি শিক্ষায় জাতীয় গুরুত্ব বাড়াতে কেন্দ্রীয়ভাবে অর্থায়িত প্রতিষ্ঠান এমএএনআইটি-তেও একইরকম চেষ্টা চলছে। আগের দুটি অ্যাকাডেমিক সেশনে ৩৩৪ জনের মধ্যে মাত্র ২৭ জন শিক্ষার্থী হিন্দি বিভাগে ভর্তি হয়েছে।

হিন্দি যদি একটি বড় সংখ্যক ছাত্রদের ইঞ্জিনিয়ারিংয়ে সহজ করার হাতিয়ার হয়, তবে এটি তাদের কতদূর নিয়ে যাবে, তা বলবে ভবিষ্যৎই। বড়ো শহরের চাকরি পেতে ইংরেজি ভাষা তাদের প্রতিপক্ষ হয়ে ওঠে। পাঠ্যপুস্তক এবং ইঞ্জিনিয়ারিং শিক্ষার উপকরণ হিন্দি এবং আঞ্চলিক ভাষায় প্রস্তুত নয়। কিন্তু তাদের কাছে হিন্দি মাধ্যমের এই শিক্ষা গুরুত্বপূর্ণ হবে। তাঁরা অনেক কিছু শিখতে পারবেন, যেখানে ভাষা কোনও অন্তরায় হবে না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+