শিমোগায় কলেজে উত্তোলিত গেরুয়া পতাকা! হিজাব বিতর্কে কর্ণাটকে তিনদিন বন্ধ থাকছে সব স্কুল
শিমোগায় কলেজে উত্তোলিত গেরুয়া পতাকা! হিজাব বিতর্কে কর্ণাটকে তিনদিন বন্ধ থাকছে সব স্কুল
হিজাব পড়া নিয়ে উত্তাল কর্ণাটক! আর এই বিতর্কের মধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে এক কলেজ পড়ুয়া শিমোগায় একটি খুঁটিতে উঠে গেরুয়া পতাকা উত্তোলন করছে। প্রতিবছর শিমোগা সরকারি কলেজে প্রজাতন্ত্র দিবস ও স্বাধীনতা দিবসের দিন ওই খুঁটিতে পতাকা উত্তোলন করা হয়। তবে, আজ কোন পতাকা উত্তোলন করা হয়নি বলে জানান স্থানীয় কর্তৃপক্ষ।

শিমোগায় ১৪৪ ধারা জারি
স্থানীয় কর্তৃপক্ষের মতে, কলেজে পড়ুয়াদের হিজাবের অনুমতি না দেওয়ায় অনেক পড়ুয়াই প্রতিবাদ করেছেন। আর প্রতিবাদের সময় কোন ছাত্রই খুঁটিতে উঠে গেরুয়া পতাকা উত্তোলন করছেন। মঙ্গলবার বাগালকোটে পাথর ছাড়াছুড়ির ঘটনার পর শিমোগায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
|
কংগ্রেসের সভাপতি কী জানালেন
এই ঘটনার জন্য কর্ণাটক কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমার জানান, কর্নাটকের কিছু কলেজে এমন পরিস্থিতি সৃস্টি হচ্ছে তা আমাদের হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। যেখানে জাতীয় পতাকা উত্তোলন করা হয় সেখানে গেরুয়া পতাকা তোলা হচ্ছে। আমি মনে করি এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বন্ধ করে দেওয়া উচিত। আইনশৃঙ্খলা না মানলে এমন করা উচিত। পড়ুয়াদের অনলাইনের মাধ্যমে পড়াশুনা করানো হোক। কর্ণাটকের বিজেপি কংগ্রেসের সভাপতিরত কাছে জাতীয় পতাকার পরিবর্তে যে গেরুয়া পতাকা লাগানো হচ্ছে তাঁর প্রমাণ চেয়েছে।

বিজেপি টুইট করে কী জানাল
কর্ণাটকের বিজেপি টুইট করে জানান, ‘যদি গেরুয়া পতাকা উত্তোলন কারার ঘটনাটি সত্য ঘটনা হয়, তাহলে এই ঘটনায় যারা জড়িত তাঁদের বিষয়ে কড়া ব্যবস্থা নেওয়া হবে। যারা এই ঘটনায় যুক্ত তাঁরা যদি সঠিক প্রমাণ না দিতে পারে, তাহলে তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।‘
হাইকোর্টে হিজাব বিতর্কের মামলার শুনানির পর আরও বিক্ষোভ বাড়ছে সরকার ও হিজাব পরা নিয়ে পড়ুয়াদের নিয়ে।
|
কর্ণাটকের মুখ্যমন্ত্রী কী বলেন
কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই জানান, ‘আমি কলেজের সমস্ত পড়ুয়া, শিক্ষক পাশপাশি কর্ণাটকবাসীকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য জানাচ্ছি। আমি আগামী ৩ দিন ধরে কলেজ, হাইস্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। আমার সঙ্গে সকলকে অনুরোধ করছি সকলে সহযোগিতা করুন।‘

মুখ্যমন্ত্রী স্কুল কর্তৃপক্ষকে কী নির্দেশ দিলেন
তিনি আরও জানান, ‘আমি স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি যেন তাঁরা প্ড়ুয়াদের সঙ্গে বিবাদ না বাধায়। সকলে যেন শান্তি বজায় রাখে। পড়ুয়াদের উদ্দেশ্যে তিনি বলেছেন, তাঁরা এমন কোন ঘটনা যেন না ঘটায় তাতে আমজনতার বিরক্ত না হয়। পাশপাশি তিনি সকল পড়ুয়াকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আর্জি জানিয়েছেন।
প্রতীকী ছবি












Click it and Unblock the Notifications