ফের গণপিটুনিতে মৃত্যু অসমে, দুর্ঘটনার গুজবে প্রাণ গেল ছাত্রনেতার
ফের গণপিটুনিতে মৃত্যু অসমে, দুর্ঘটনার গুজবে প্রাণ গেল ছাত্রনেতার
ফের গণপিটুনিতে মৃত্যুর ঘটনা ঘটল অসমে। জোরহাটে এক ছাত্রনেতাকে পিটিয়ে হত্যা করল বাসিন্দারা। জানা গিয়েছে একটি দুর্ঘটনার খবর ঘিরে গুজব ছড়িয়ে পড়েছিল। তারপরেই ছাত্রনেতার উপর হামলা চালায় প্রায় ৫০ জন। তাঁদের বেধড়ক মারে মৃত্যু হয় অসমের ছাত্র সংগঠন আসুর ব্রহ্মপুত্র রিজিওনাল কমিটির এডুকেশন সেক্রেচারি অনিমেশ ভুঁইয়ার। আহত হয়েছেন আরও ২ জন। তাঁদের হাসপাতলে ভর্তি করা হয়েেছ। তাঁদের অবস্থাও ঠিক নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

অসমে ফের মাথাচারা দিয়েছে গণপিটুনির ঘটনা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও উন্মত্ত জনতা তিনজনকে মারধর চালিয়ে যাচ্ছিল বলে অভিযোগ। স্থানীয় এক সাংবাদিক মৃদুষ্মন্ত বড়ুয়া এবং আরেন ছাত্রনেতা প্রণয় দত্তকেও মারধর করে উন্মত্ত জনতা। তাঁদের তিনজনকে জোরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অনিমেশকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তাঁদের সেখানে চিকিৎসা করা হচ্ছে। আসুর পক্ষ থেকে জানানো হয়েছে স্থানীয় সাংবাদিক মৃদুস্মান বড়ুয়া তাঁদের ফোন করে জানিয়েছিল জোরহাটে তাঁদের নেতাকে বেধড়ক মারধর করছে উন্মত্ত জনতা। তিনি নিজেও আক্রান্ত হয়েছিলেন জানিয়েছিলেন। ফোনের আপার থেকে রীতিমত আর্তানাদ শোনা যাচ্ছিল।
স্থানীয় সাংবাদিকের ফোন পাওয়ার পরেই তাঁরা পুলিশে খবর দেন। এবং পুলিশ নিয়ে সেখানে পৌঁছন আসুর নেতারা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও মারধর চালিয়ে যাচ্ছিল উন্মত্ত জনতা। তাঁদের গাড়িতে প্রবীণ গ্রামবাসী আহত হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে। সেই খবর পেয়েই উত্তেজিত জনতা ধেয়ে আসে তাঁদের দিকে। তাঁরা বারবার দাবি করেছিলেন যে রাস্তায় বয়স্ক একজন ব্যক্তি পড়ে গিয়েছিলেন। তাঁকে সাহায্য করতে গিয়েছিলেন তাঁরা। তাঁদের গাড়িতে কোনও ধাক্কা লাগেনি বলে জানিয়েছিলেন। কিন্তু গ্রামবাসীরা তাতে কর্নপাত করেননি।
প্রায় ১৫ মিনিট ধরে বেধড়ক মারধর চলে তিন জনের উপর। অনিমেশকে অনেকটা পথ টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছিল উত্তেজিত জনতা। তাঁরা অনিমেশের মোবাইল ফোন কেড়ে নিয়েছিল বলে জানিয়েছেন আহত স্থানীয় সাংবাদিক। ইতিমধ্যেই এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে জোরহাট থানার পুলিশ। এলাকায় পুলিশ পিকেট মোতােয়ন করা হয়েছে। কয়েক বছর আগে হোয়াটস অ্যাপে গুজব ছড়িয়ে গণপিটুনির ঘটনা বেড়েছিল গোটা দেশে। সেই তালিকায় অসমও ছিল। একাধিক জায়গায় গণপিটুনির ঘটনা ঘটেছিল।












Click it and Unblock the Notifications