ফেসবুকে অধ্যক্ষের বিরুদ্ধে কুৎসা, জরিমানা ছাত্রের

ফেসবুক
ইটানগর, ২৭ ফেব্রুয়ারি: নিজের কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে কুৎসা করে ফেসবুকে একটি পোস্ট আপলোড করেছিল বিএসসি প্রথম বর্ষের পড়ুয়া মিবম লিবাং। তার জেরে শেষ পর্যন্ত ৫০ হাজার টাকা জরিমান দিতে হল তাকে। ঘটনাটি ঘটেছে অরুণাচলপ্রদেশের পূর্ব সিয়াং জেলার পাসিঘাটে।

স্থানীয় সূত্র অনুযায়ী, পাসিঘাটের জওহরলাল নেহরু কলেজে বিজ্ঞান নিয়ে পড়ছে মিবং লিবাং। কিছুদিন আগে সে কলেজের অধ্য়ক্ষ তায়েক তালোমের বিরুদ্ধে একটি পোস্ট দেয় ফেসবুকে। সেখানে বলা হয়, কলেজে ভর্তি বাবদ ছাত্রছাত্রীরা যে ফি জমা দিয়েছে, তার অন্তত ৪০ শতাংশ তছরুপ করেছেন অধ্যক্ষ। তাঁর চরিত্র ভালো নয় বলেও লেখে ছাত্রটি।

এই ঘটনায় ক্ষুব্ধ অধ্যক্ষ স্থানীয় পঞ্চায়েতে বিষয়টি জানান। অনুসন্ধান করে দেখা যায়, ওই অভিযোগের কোনও ভিত্তি নেই। ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করতে এমন পোস্ট আপলোড করেছিল ছেলেটি। তখন পঞ্চায়েত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করে।

পুলিশে অভিযোগ না জানিয়েছে পঞ্চায়েতে গেলেন কেন? অধ্যক্ষের জবাব, পুলিশে গেলে ছেলেটির সারাটা জীবন নষ্ট হয়ে যেত। চাকরিবাকরি পেতে সমস্যা হত। তাই পঞ্চায়েতের কাছে অভিযোগ জানানো হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+