বিমানে বিজেপি নেতাকে দেখেই মোদী-বিরোধী স্লোগান, গ্রেফতার হলেন গবেষক

তুতিকোরিনে একটি বিমানে বিজেপি সরকার বিরোধী স্লোগান দেওয়ায় এক ছাত্রীকে গ্রেফতার করা হয়েছে। ওই ছাত্রী অনেকদিন ধরেই গণআন্দোলনের সঙ্গে যুক্ত।

বিমানে বিজেপি নেতাকে দেখেই মোদী সরকার বিরোধী স্লোগান দিতে শুরু করলেন ছাত্রী। আর সেই স্লোগান শুনেই বিজেপি নেতার মনে হল তিনি চরমপন্তী সংগঠনের সঙ্গে যুক্ত। অবতরণের পরই অভিযোগ করলেন পুলিশে, গ্রেফতার হলেন ছাত্রী!

বিমানে বিজেপি নেতাকে দেখেই মোদী-বিরোধী স্লোগান, গ্রেফতার হলেন গবেষক

ঘটনাটি তামিলনাড়ুর। একই বিমানে তুতিকোরিনে আসছিলেন সেই রাজ্যের বিজেপি সভাপতি তামিলসাই সুন্দরাজন ও লুসই সোফিয়া নামে এক ছাত্রী। জানা গিয়েছে কয়েকটি আসন আগে বিজেপি সভাপতিকে দেখেই উঠে যান ওই ছাত্রী। সুন্দরাজনের পাশে দাঁড়িয়ে, 'মোদী নিপাত যাক, আরএসএস-বিজেপি স্বৈরাচারী সরকার নিপাত যাক' এই ধরণের স্লোগান দেওয়া শুরু করেন।

বিমানের মধ্যে সুন্দরাজন চুপ থাকলেও, তুতিকোরিনে বিমান অবতরণ করা মাত্রই তিনি পুলিশের কাছে ওই ছাত্রীর বিরুদ্ধে চরমপন্থী সংগঠনের সঙ্গে যোগ থাকার অভিযোগ করেন। তাঁর মতে, সোফিয়া যেভাবে স্লোগান দিচ্ছিলেন তাতে নিশ্চিতভাবে চরমপন্থীদের সঙ্গে তাঁর যোগ আছে।

পুলিশ বিশৃঙ্খলা সৃষ্টি ও চাঞ্চল্য ছড়ানোর অভিযোগে সোফিয়াকে গ্রেফতার করে। তবে আদালতে পেশ করা হলে সঙ্গে সঙ্গেই তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়। ২৮ বছর বয়সী এই ছাত্রী কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে গণিত নিয়ে গবেষণা করেন।

দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন গণআন্দোলনের সঙ্গে যুক্ত আছেন। তুতিকোরিনে স্টারলাইট কপার কারখানা বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন। সামিল হয়েছিলেন ৮ লেনের চেন্নাই-সালেম হাইওয়ে তৈরি বিরোধী আন্দোলনেও। সোফিয়াকে গ্রেফতার করার তীব্র নিন্দা করেছেন ডিএমকে সুপ্রিমো এস কে স্তালিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+