গণধর্ষণের শিকার সিবিএসই-র প্রথম স্থানাধিকারী ছাত্রী,চাঞ্চল্য বিজেপি শাসিত রাজ্যে

ফের গণধর্ষণ। ফের উঠছে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন। এবার এই ঘৃণ্য অত্যাচারের শিকার রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত , সিবিএসইর প্রথম স্থানাধিকারী ছাত্রী ।

ফের গণধর্ষণ। ফের উঠছে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন। এবার এই ঘৃণ্য অত্যাচারের শিকার রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত , সিবিএসইর প্রথম স্থানাধীকারী ছাত্রী । ন্যাক্কারজনক এই ঘটনা বিজেপি শাসিত হরিয়ানার। অভিযোগ, এই কৃতী ছাত্রীকে অপহরণ করে তাঁর ওপর গণধর্ষণের মতো ঘৃণ্য অত্যাচার করা হয়।

গণধর্ষণের শিকার সিবিএসই-র প্রথম স্থনাধিকারী ছাত্রী,চাঞ্চল্য বিজেপি শাসিত রাজ্যে

হরিয়ানায় রেওয়ারিতে কোচিং ক্লাসে যাচ্ছিলেন কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া ওই ছাত্রী। আর এমন এক সময়েই তাঁকে অপহরণ করা হয় বলে খবর। টেনে হিঁচড়ে ফেলা হয় গ্রামের ক্ষেতের মধ্যে। চলে অকথ্য যৌন অত্যাচার। জানা গিয়েছে, যারা অপহরণ করেছিল শুধু তারাই নয়, সেই সময় খেতে কর্মরত যারা ছিলেন তারাও এই ঘৃণ্য নারকীয় অত্যাচার চালায় ছাত্রীর ওপর। এরপরই অচৈতন্য অবস্থায় ছাত্রীর দেহ ফেলে দেওয়া হয় বাসস্ট্যান্ডে।

ধর্ষণের শিকার ওই ছাত্রী জানিয়েছে যারা তাঁকে অপহরণ করেছিল , তারা সকলেই তাঁর গ্রামের বাসিন্দা। প্রথমে পুলিশ এই বিষয়ে কোনও অউ আইআর নিতে রাজি হয়নি বলে দাবি করেছেন অত্যাচারিতার অভিভাবকরা। সেই সময় দিশাহারা হয়ে, একের পর এক পুলিশ স্টেশনে গিয়ে এফআইআর দায়ের করার জন্য হন্যে হয়ে পড়েন ধর্ষিতার বাবা মা। যদিও শেষমেশ এফআইআর নিতে বাধ্য হয় পুলিশ। রেওয়ারির পুলিশ কর্তা যদিও জানান, এই ঘটনার তদন্ত হবে। দোষীদের খোঁজে চলছে তল্লাশি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+