ভোররাতে দিল্লি-সহ উত্তর ভারত কেঁপে উঠল শক্তিশালী ভূমিকম্পে
এদিন ভোর ৪টে ২৫ মিনিট নাগাদ রাজধানী ও আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়। প্রায় ১ মিনিট কম্পন স্থায়ী ছিল।
শুক্রবার ভোরে শক্তিশালী কম্পন অনুভূত হল দিল্লি ও এনসিআর এলাকায়। এদিন ভোর ৪টে ২৫ মিনিট নাগাদ রাজধানী ও আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়। প্রায় ১ মিনিট কম্পন স্থায়ী ছিল।
মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৯। ভূমিকম্পের উৎসস্থল ছিল হরিয়ানার গোহানা।

আপও জানা গিয়েছে, ভূমিকম্প অনুভূত হয়েছে মাটি থেকে ৩০ কিলোমিটার গভীরে। তবে ক্ষয়ক্ষতি সেভাবে কিছু হয়নি। এমনকী কেউ আহতও হননি।
এর আগে গত ২৮ মে জম্মু ও কাশ্মীর ভূমিকম্পে দু'বার কেঁপে উঠেছিল। সেই কম্পন রাজধানী দিল্লিতেও অনুভূত হয়। প্রথম কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৭ ও পরের কম্পনের মাত্রা ছিল ৩.২।












Click it and Unblock the Notifications