ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি ও পার্শ্ববর্তী এলাকা
মার্কিন জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.২। কম্পন প্রায় ১ মিনিট স্থায়ী হয়েছিল বলেও জানা গিয়েছে।
নয়াদিল্লি, ১৭ নভেম্বর : ফের ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী দিল্লি ও তার পার্শ্ববর্তী এলাকা। এদিন ভোর ৪টা ৩০ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় দিল্লি, ফরিদাবাদ, নয়ডা, গাজিয়াবাদের মতো জায়গায় কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে।
মার্কিন জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.২। কম্পন প্রায় ১ মিনিট স্থায়ী হয়েছিল বলেও জানা গিয়েছে।

ইউএসজিএস-এর মতে, এই ভূমিকম্পের উৎসস্থল ছিল হরিয়ানার রেওয়ারি জেলার বাওয়াল এলাকা। মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল ছিল। সেজন্যই দিল্লি ও এনসিআর এলাকায় কম্পন অনুভূত হয়েছে।
এই কম্পনের ফলে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। কোনও জায়গা থেকে আপাতত ভূমিকম্পের ফলে প্রাণহানিরও খবর পাওয়া যায়নি।

Click it and Unblock the Notifications