দিল্লি-এনসিআরে শক্তিশালী ভূমিকম্প! কেঁপে উঠল উত্তর ভারতের অনেক শহর
ফের কেঁপে উঠল রাজধানী দিল্লি। রবিবার দিল্লির পাশাপাশি কেঁপে ওঠে নয়ডা ও গাজিয়াবাদের মতো শহরও। অন্যদিকে হরিয়ানার অনেক জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এর আগে গত ৩ অক্টোবর দিল্লি ও এনসিআরে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের আতঙ্ক এতটাই বেশি ছিল যে মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে।
এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলডি জানিয়েছে, দিল্লি-এনসিআরে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.১। বিকেল ৪.০৮ মিনিটে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল হরিয়ানার ফরিদাবাদ বলে জানা গিয়েছে। রবিবার ছুটির দিন হওয়ায় মানুষ ঘরে থাকলেও মাটি কেঁপে উঠতেই বহু মানুষ বাইরে ছুটে আসেন।

পৃথিবীর ওপরের পৃষ্ঠ সাতটি টেকটোনিক প্লেট দ্বারা গঠিত। যখনই এই প্লেটগুলো একে অপরের সঙ্গে ধাক্কা খায়, তখনই ভূমিকম্পের আশঙ্কা তৈরি হয়। যখন ভূমিকম্প হয়, তখন এই প্লেটগুলি একে অপরের এলাকায় প্রবেশের চেষ্টা করে। প্লেটগুলির একে অপরের সঙ্গে ঘর্ষণে প্রচুর শক্তি নির্গত হয়। সেই ঘর্ষণের কারণে মাটি কাঁপটতে থাকে। শক্তিশালী ভূমিকম্পের পরে যেসব হাল্কা ভূমিকম্প হয়, সেগুলিকে আফটার শক বলা হয়।
Earthquake of Magnitude:3.1, Occurred on 15-10-2023, 16:08:16 IST, Lat: 28.41 & Long: 77.41, Depth: 10 Km ,Location: 9km E of Faridabad, Haryana, India for more information Download the BhooKamp App https://t.co/bTcjyWm0IA @KirenRijiju @Dr_Mishra1966 @moesgoi @Ravi_MoES pic.twitter.com/gG5B4j3oBs
— National Center for Seismology (@NCS_Earthquake) October 15, 2023
রিখটার স্কেলে ২-২.৯ মাত্রার ভূমিকম্প হলে হাল্কা কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে যখন তা ৩-৩.৯ মাত্রার হয়, তখন তা ট্রাকের ওপরে প্রভাব ফেলে। ৪-৪.৯ মাত্রার ভূমিকম্প হলে সেখান থেকে জানলা-দরজা ভেঙে যেতে পারে। ৫-৫.৯ মাত্রার ভূমিকম্প হলে আসবাবপত্র কেঁপে উঠতে পারে। আর ৬-৬.৯ মাত্রার ভূমিকম্প হলে তা কোনও বাড়ির ভিতের ক্ষতি করে।












Click it and Unblock the Notifications