Earthquake: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল Fiji! প্রবল ঝাকুনিতে তীব্র আতঙ্ক
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ফিজি (Fiji)! রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৬ বলে জানা গিয়েছে। প্রবল ঝাঁকুনিতে রীতিমত আতঙ্কিত সেখানকার মানুষ। আতঙ্কে অনেকেই নিরাপদের জন্যে ছোটাছুটি শুরু করে দেন। শুধু তাই নয়, রাস্তায় নেমে আসেন বহু মানুষ।
যদিও শক্তিশালী কম্পনের পর কোনও এখনও পর্যন্ত সুনামির কোনও সতর্কবার্তা জারি করা হয়নি। তবে শক্তিশালী ভূমিকম্পের পর একাধিক আফটার শকের আশঙ্কা করা হচ্ছে। সেই মতো সাধারণ মানুষকে সাবধান এবং নিরাপদে থাকার বার্তা দেওয়া হয়েছে।

ফিজির স্থানীয় সময়ে তিনটে নাগাদ সেখানে ভূমিকম্প অনুভূত হয়। স্থানীয় মানুষের দাবি, কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়। জানা যাচ্ছে, ফিজি'র রাজধানী সুবা থেকে প্রায় ৭৮৫ কিলোমিটার দক্ষিণে কম্পনে উৎসস্থল বলে মনে করা হচ্ছে। U.S. Geological Survey জানাচ্ছে, ভূমিকম্পের তীব্রতা ৬.৬ ছিল।
শুধু তাই নয়, সমুদ্রস্থল থেকে প্রায় ৬০০ কিলোমিটার গভীরে ছিল উতস্যস্থল। যদিও এর ফলে কোনও সুনামি অ্যালার্ট এখনও পর্যন্ত জারি করা হয়নি। তবে গোটা পরিস্থিতির উপর U.S. Geological Survey-এর তরফে নজর রাখা হচ্ছে। তবে কম্পনের পর আতঙ্ক তৈরি হলেও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। এমনকি ক্ষয়ক্ষতিরও খবর নেই বলে জানা গিয়েছে।
The first earthquake struck at 11:58 pm (local time) measuring 4.9 magnitude while at 1:30 another measuring 5.9 magnitude has been recorded: Rajesh Sharma, an official at the Seismological Center in Surkhet District of Nepal to ANI
— ANI (@ANI) April 28, 2023
No casualties reported so far: Police
অন্যদিকে ভূমিকম্প অনুভূত হয়েছে নেপালেও। মাত্র দু'ঘন্টার ব্যবধানে সে দেশে দুবার কম্পন অনুভূত হয়েছে। প্রথম কম্পনটির তীব্রতা 4.8 ছিল বলে জানাচ্ছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। যা নিয়ে তীব্র আতঙ্ক তৈরি হয়। আর তার মধ্যেই ফের কম্পন অনুভূত হয় নেপালে।

দ্বিতীয় কম্পনটির মাত্রা ৫.৯ ছিল বলে জানা গিয়েছে। বাজুরার দহকোটে কম্পনের উৎসস্থল ছিল বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে দু'দুবার কম্পন ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। যদিও কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর নেই বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে.
-
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications