Varanasi: বারাণসীর গণধর্ষণ মামলায় দোষীদের বিরুদ্ধে নিতে হবে কঠোরতম ব্যবস্থা, স্পষ্ট জানালেন মোদী
Varanasi: ১১ এপ্রিল, শুক্রবার বারাণসীতে এসে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বারাণসীতে পৌঁছিয়েই পুলিশ কমিশনার, বিভাগীয় কমিশনার এবং বারাণসীর জেলা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে শহরে সাম্প্রতিক গণধর্ষণের মত নক্ক্যারনজক ঘটনার সম্পর্কে বিস্তারিত ব্রিফিং নেন। তিনি দোষীদের বিরুদ্ধে যথাসম্ভব কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা প্রতিরোধে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
পলিশ সূত্রে খবর, এই মামলায় মোট ৯ জন অভিযুক্তকে জেলা ও দায়রা আদালত বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। পুলিশ ৪ এপ্রিল ওই তরুণীকে অচেতন অবস্থায় উদ্ধার করে। এই মামলায় মোট ২৩ জনকে অভিযুক্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার সাথে জড়িত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি অভিযুক্তদের শীঘ্রই গ্রেপ্তার করা হবে। লালপুর পাণ্ডেপুর থানায় প্রাসঙ্গিক ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

পুলিশের দাবী, পাণ্ডেপুর ইন্টারসেকশনে খোঁজ মেলে নির্যাতিতার। মাদক খাইয়ে তাঁকে সেখানে দুষ্কৃতীরা ফেলে গিয়েছিল বলেই মনে করা হচ্ছে। নির্যাতিতা জানান, বাড়ি থেকে বেরনোর পর তাঁকে অপহরণ করে ২২-২৩ জনের এক দুষ্কৃতী দল। এরপর ৭ দিন ধরে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করে। কখনও হুক্কাবার, তো কখনও হোটেল, আবার কখনও লজ-গেস্ট হাউসেও নিয়ে যাওয়া হয় তাঁকে।
অভিযুক্ত ১২ জনের নামও পুলিশকে জানিয়েছেন। বাকি ১১ জনকে শনাক্ত করার চেষ্টা চলছে। ইতিমধ্যে, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অনুষ্ঠানস্থলে পৌঁছেছেন, যেখানে প্রধানমন্ত্রী মোদী প্রস্তুতি পর্যালোচনা করার জন্য একটি জনসভায় ভাষণ দেবেন। বারাণসীতে পরিকাঠামো উন্নয়ন, বিশেষ করে সড়ক যোগাযোগ বৃদ্ধির প্রতি তাঁর প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্য রেখে, প্রধানমন্ত্রী মোদী এই অঞ্চলে বিভিন্ন সড়ক প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এছাড়াও, তিনি বারাণসী রিং রোড এবং সারনাথের মধ্যে একটি সড়ক সেতু, শহরের ভিখারিপুর এবং মান্ডুয়াডিহ ক্রসিংয়ে ফ্লাইওভার ও বারাণসী আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় সড়ক-৩১-এ একটি হাইওয়ে আন্ডারপাস রোড টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, যার ব্যয় ৯৮০ কোটি টাকারও বেশি।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী বারাণসী বিভাগের জৌনপুর, চান্দৌলি এবং গাজিপুর জেলায় ১,০৪৫ কোটি টাকারও বেশি মূল্যের দুটি ৪০০ কেভি এবং একটি ২২০ কেভি ট্রান্সমিশন সাবস্টেশন এবং সংশ্লিষ্ট ট্রান্সমিশন লাইন উদ্বোধন করবেন।
পাশাপাশি প্রধানমন্ত্রী পুলিশ লাইনে একটি ট্রানজিট হোস্টেল এবং পিএসি রামনগর ক্যাম্পাসে নিরাপত্তা কর্মীদের সুযোগ-সুবিধা উন্নত করার জন্য ব্যারাকের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী গঙ্গা নদীর পাশে সামনে ঘাট এবং শাস্ত্রী ঘাটের পুনর্নির্মাণ, জল জীবন মিশনের অধীনে ৩৪৫ কোটি টাকারও বেশি মূল্যের ১৩০টি গ্রামীণ পানীয় জল প্রকল্প, বারাণসীর ছয়টি পৌর ওয়ার্ডের উন্নয়ন এবং বারাণসীর বিভিন্ন স্থানে ল্যান্ডস্কেপিং এবং ভাস্কর্য স্থাপনের উদ্বোধন করবেন।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার তাঁর সংসদীয় নির্বাচনী এলাকা বারাণসী সফর করেন। যেখানে তিনি ৩,৮৮০ কোটি টাকা মূল্যের ৪৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উল্লেখযোগ্যভাবে, ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর এটি হবে পবিত্র নগরীতে নরেন্দ্র মোদীর ৫০তম সফর। এদিকে, এই মাসেই উত্তরপ্রদেশের বারাণসীতে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। ২২-২৩ জন মিলে তরুণীকে ধর্ষণ করে। গোটা ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের খোঁজে শুরু হয় তল্লাশি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications