Flight Baggage Restrictions: বিমানে নেওয়া যাবে একটিই মাত্র হ্যান্ডব্যাগ! বড়সড় বদল নিয়মে, না জানলে কড়া মাশুল
Flight Baggage Restrictions: বিমানে লাগেজের (Luggage) ক্ষেত্রে বড়সড় নিয়ম বদল। নয়া নির্দেশিকা (New policy) জারি করল ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি (BCAS)। অন্তর্দেশীয় (Domestic) ও আন্তর্জাতিক (International) দুই ক্ষেত্রেই বিমান পরিষেবায় লাগেজের ক্ষেত্রে চালু হবে নতুন নিয়ম। এবার থেকে যাত্রীরা বিমানে একটি মাত্র হ্যান্ডব্যাগ (Handbag) সঙ্গে নিয়ে যেতে পারবেন।
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে যাত্রীর সংখ্যা। চাপ সামাল দিতে ও বিমানের সংখ্যা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। বিমানবন্দরগুলিতে নিরাপত্তা নিশ্চিত করতেও লাগেজ কম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফে। পরের মাস অর্থাৎ নতুন বছর ২০২৫ এর শুরু থেকেই লাগু হবে নতুন নিয়ম।

সিকিউরিটি চেকপয়েন্টে যাতে বেশি সময় অপচয় না হয়, সেকারণেই লাগেজ কম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিসিএএস ও সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের কাজের সুবিধার জন্যে হ্যান্ড লাগেজ নীতি আরও কঠোর করা হল। অর্থাৎ এবার থেকে বিমানের ভেতরে শুধুমাত্র একটি হ্যান্ড ব্যাগ বা কেবিন ব্যাগ সঙ্গে রাখতে পারবেন যাত্রীরা।
নতুন নিয়ম অনুযায়ী, যাত্রীদের সঙ্গে থাকা হ্যান্ড ব্যাগ ৭ কেজির বেশি ওজন হলে চলবে না। কেবিন ব্যাগ হলে তার উচ্চতা ৫৫ সেন্টিমিটারের মধ্যে হতে হবে। ৪০ সেন্টিমিটারের মধ্যে দৈর্ঘ্য ও ২০ সেমি প্রস্থের হতে হবে। এর ফলে ব্যাগ স্ক্রিনিংয়েও সুবিধা হবে বলে জানানো হয়েছে ওই নির্দেশিকায়। ওই নির্দেশিকা সব বিমান সংস্থাগুলিই মানতে বাধ্য থাকবে।
কেউ যদি নির্দিষ্ট ওজনের বেশি ওজনের ব্যাগ নিয়ে যান, সেক্ষেত্রে ওজন হিসেব করে তাঁকে এক্স্ট্রা টাকা দিতে হবে। তবে ২ মে ২০২৪ সালের আগে কাটা টিকিটগুলির ক্ষেত্রে এই নতুন নিয়ম প্রযোজ্য হবে না। সেক্ষেত্রে পুরোনো নিয়ম অনুযায়ী ইকোনমি ক্লাসে ৮ কেজি, প্রিমিয়াম ইকোনমি ক্লাসে ১০ কেজি ও বিজ়নেস বা ফার্স্ট ক্লাসে ১২ কেজির ব্যাগ নেওয়া যাবে।
ইতিমধ্যেই ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া নতুন নিয়মের সঙ্গে তাল মিলিয়েছে। কড়া মাশুল যাতে না দিতে হয়, তার জন্য আগেভাগেই নির্দেশিকা সম্বন্ধে জেনে নিতে অনুরোধ করা হচ্ছে যাত্রীদের। এই নিয়ম বদলের ফলে সার্বিকভাবে বিমান পরিষেবা আরও মসৃণ হবে বলে আশাবাদী উড়ান সংস্থাগুলি। বিমান চলাচল ও দুই বিমানের মাঝের ব্যবধানও কম হবে বলে আশাবাদী তারা।












Click it and Unblock the Notifications