ভোটের আগে কড়া কমিশন, পাঁচ রাজ্যে আদর্শ আচরণবিধি মানতে আট দফা নির্দেশ
ভোটের আবহে কঠোর অবস্থান নিল নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ পাঁচটি ভোটমুখী রাজ্যে আদর্শ আচরণবিধি তথা এমসিসি কার্যকর করতে একগুচ্ছ নতুন নির্দেশ জারি করল কমিশন। পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে নির্বাচনী পরিবেশ স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতে আট দফা নির্দেশিকা মেনে চলতে বলা হয়েছে প্রশাসন ও রাজনৈতিক দলগুলিকে।
কমিশনের নির্দেশ অনুযায়ী, নির্বাচনী বিধি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই সমস্ত সরকারি দপ্তর, অফিস ও জনসমাগম পূর্ণ এলাকা থেকে রাজনৈতিক বিজ্ঞাপন, হোর্ডিং ও পোস্টার সরিয়ে ফেলতে হবে। কোনও রাজনৈতিক দল বা প্রার্থী নির্বাচনী কাজে সরকারি গাড়ি ব্যবহার করতে পারবেন না বলেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি কোষাগারের অর্থ ব্যবহার করে কোনও ধরনের নির্বাচনী প্রচার বা বিজ্ঞাপন প্রকাশের উপরও কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

রাজনৈতিক দলগুলির ক্ষেত্রেও বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে কমিশন। কোনও বাড়ির সামনে সভা, সমাবেশ বা প্রচার কর্মসূচি করতে হলে গৃহকর্তার অনুমতি বাধ্যতামূলক। এমনকি দেওয়াল লিখন বা দলীয় পতাকা টাঙানোর ক্ষেত্রেও বাড়ির মালিকের সম্মতি নিতে হবে বলে জানানো হয়েছে।
নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ জানানোর জন্য কমিশন একটি বিশেষ হেল্পলাইন নম্বরও চালু করেছে। ১৯৫০ নম্বরে ফোন করে সাধারণ মানুষ জেলা নির্বাচন আধিকারিক তথা ডিইও বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে পারবেন। পাশাপাশি ইসিআই এনইটি এর মাধ্যমে সি ভিজিল অ্যাপ ব্যবহার করেও যে কেউ সরাসরি অভিযোগ জমা করতে পারবেন।
ভোট প্রক্রিয়ায় নজরদারি বাড়াতে বড়সড় প্রস্তুতিও নিয়েছে কমিশন। পাঁচ রাজ্যে মোট ৫,৭১৩টিরও বেশি ফ্লাইং স্কোয়াড মোতায়েন করা হচ্ছে। কোনও অভিযোগ পাওয়া গেলে এই স্কোয়াডকে ১০০ মিনিটের মধ্যে পদক্ষেপ করতে হবে। এর পাশাপাশি পরিস্থিতির উপর কড়া নজর রাখতে প্রায় ৫,২০০টি স্ট্যাটিক সারভেল্যান্স টিমও মাঠে নামানো হচ্ছে।
প্রশাসনের উদ্দেশে কমিশনের স্পষ্ট বার্তা আদর্শ আচরণবিধি কার্যকর করার ক্ষেত্রে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখতে হবে ও সব রাজনৈতিক দলকে সমান সুযোগ দিতে হবে। সরকারি ক্ষমতার অপব্যবহার হচ্ছে কি না, সে বিষয়েও প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া কোনও রাজনৈতিক দল নির্দিষ্ট স্থানে সভা করতে চাইলে ইসিআই এনইটি এর সুবিধা পোর্টালে আবেদন জানাতে হবে। যে দল আগে আবেদন করবে, সেই দলই সংশ্লিষ্ট স্থানে সভা করার অনুমতি পাবে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications