একবছরে উত্তর প্রদেশে এনকাউন্টারে মৃত্যু ২১ অপরাধীর! বাজেয়াপ্ত প্রায় ৭০০ কোটির সম্পত্তি
রাজ্য জুড়ে শুধু পরিকাঠামো উন্নয়ন কিংবা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে প্রচেষ্টাই শুধু নয়, গত এক বছরের মধ্যে উত্তর প্রদেশে অন্তত ২১ জন অপরাধীকে নিকেশ করেছে, সেখানকার পুলিশ। রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা এই রিপোর্ট প্রকাশ করে বলছেন, রাজ্যে অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উত্তর প্রদেশের এডিজি আইনশৃঙ্খলা জানিয়েছেন, এনকাউন্টারে মোট ১২৫৬ জন আহত হয়েছেন। খবর দিতে পারলে ২৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে, এমন প্রায় ৩ হাজার অপরাধীকে গ্রেফতার করে দেলে পাঠানো হয়েছে। এছাড়াও গ্যাংস্টার আইনে ৭০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
এডিজি আইনশৃঙ্খলা আরও জানিয়েছেন, ২০২২-এর ১৬ মার্চ থেকে ২০২৩-এর ১৫ মার্চের মধ্যে গ্যাংস্টার আইনে ৩৯০৩ টি মামলা নথিভুক্ত করা হয়েছে। ১২৫১৩ জন আসামীকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে। জাতীয় নিরাপত্তা আইনে ১২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বিস্তারিত ব্যাখ্যা দিতে গিয়ে ওই পুলিশ আধিকারিক বলেছেন, রাজ্যে ৩৫৪ জন মাফিয়া এবং তাদের গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় ১৮৬ টি মামলা নথিভুক্ত করা হয়েছিল। গ্রেফতার করা হয়েছিল ৯৪ জনকে। পাঁচজনের মৃত্যু বয়েছিল এনকাউন্টারে। পুলিশের তরফ গুণ্ডা ও তাদের গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে অভিযানে অবৈধ জখল মুক্ত করার পাশাপাশি কাঠামো ভেঙে দেওয়া হয়েছে।
গত এক বছরে অ্যান্টি রোমিও স্কোয়াড ৬৬৬১ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। প্রায় ৩১ লক্ষ লোককে সতর্ক করা হয়েছে। রাজ্যে মহিলা পুলিশ কর্মীর সংখ্যাও বেড়েছে সাম্প্রতিক সময়ে। ২০১৭ সালে যেখানে পুলিশে ১৩৮৪২ জন মহিলা পুলিশ কর্মী নিযুক্ত করা হয়েছিল, সেখানে বর্তমান আর্থিক বছরে ৩৩৮৭৭ জন মহিলা পুলিশকর্মীকে নিযুক্ত করা হয়েছে। রাজ্যের ১৫১৮ টি থানায় ১৫১৩০ জন মহিলা পুলিশকর্মীকে মোতায়েন করা হয়েছে। উত্তর প্রদেশ পুলিশের তিনটি মহিলা পুলিশ ব্যাটেলিয়ন গঠনের প্রক্রিয়াও চলছে।












Click it and Unblock the Notifications