ঘন্টায় ৮০ কিমি বেগে বইল ঝড়, মাঝ আকাশ থেকেই ঘুরিয়ে দেওয়া হল ১০ টি বিমান

Delhi Weather News: দিল্লির বুকে ব্যাপক ঝড়-বৃষ্টি! ঘন্টায় প্রায় ৮০ কিমি বেগে বইল ঝড়। শুধু তাই নয়, প্রবল বৃষ্টিও হয়েছে বলে জানা গিয়েছে। মূলত পশ্চিমী ঝঞ্জার কারনে দিল্লি সহ উত্তর ভারত জুড়ে বজ্রপাত সহ ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছ মৌসম ভবন।

সেই মতো মানুষকে অ্যালার্টও করা হয়। সেই মতো বিকেল গড়াতেই ব্যাপক ঝড়-বৃষ্টি শুরু হয়। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে অন্তত ১০ টি বিমানকে ঘুরিয়ে দেওয়া হয়। ছটা ২৫ মিনিট থেকে আটটার মধ্যে যে সমস্ত বিমান দিল্লি বিমানবন্দরে নামার চেষ্টা করলে প্রত্যেকটিকেই ঘুরিয়ে দেওয়া হয়।

ঘন্টায় ৮০ কিমি বেগে বয়ে গেল ঝড়,

জয়পুর এবং লখনউতে বিমান ঘুরিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। যার ফলে ব্যাপক সমস্যার মধ্যে পড়ে যায় বিমান যাত্রীরা। তবে প্রবল ঝড় বৃষ্টির কারনে একধাক্কায় দিল্লির তাপমাত্রা কমে গিয়েছে। মৌসম ভবন মনে করছে, চড়চড় করে চড়তে থাকা তাপমাত্রা ধীরে ধীরে কমবে। শুধু তাই নয়, আগামী ৫ জুন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে বলেও জানাচ্ছে মৌসম ভবন।

আজ মঙ্গলবার দিল্লির একাধিক জায়গাতে তাপমাত্রা 35.9 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যায়। এই অবস্থায় যদিও ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয় মৌসম ভবনের তরফে। পূর্বাভাস অনুযায়ী শুরু হয় ঝড়। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ৭০ থেকে ৮০ কিমি বেগে দিল্লির বুকে ঝড় বয়ে যায়। ঝড় এবং বৃষ্টির হাত থেকে বাঁচতে রীতিমত ছোটাছুটি শুরু করে দেন সাধারণ মানুষ।

তবে এই ঘটনায় বেশ কয়েকটি জায়গাতে গাছ পড়ে যায় বলে জানা গিয়েছে। এমনকি জমে যায় জল। যার ফলে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। তবে হতাহতের কোনও খবর এখনও পর্যন্ত নেই। অন্যদিকে বাংলায় তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে।

জুনের শুরু থেকেই ফের তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায়। গরমে দোসরা জুনের থেকে তেসরা জুনের পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। আপাতত ঝড়-বৃষ্টির কোনও পরিস্থিতি বাংলাতে নেই বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস।

তবে বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে। বর্ষার আগমনের মুখে আরও একটি ঘূর্ণিঝড় ঝটকা দিতে পারে। ইউরোপীয় আবহাওয়া সংস্থার পূর্বাভাসে তেমনই ইঙ্গিত মিলেছে। প্রাথমিক পর্যবেক্ষণে আবহাওয়া সংস্থা জানিয়েছে, এই ঘূর্ণিঝড়ের অভিমুখ হতে পারে পশ্চিমবঙ্গ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+