Cyclone Dana: 'পাহাড় প্রমাণ' ঢেউ আছড়ে পড়বে, 'দানা'র প্রভাবে ফুঁসবে সমুদ্র, ভেসে যেতে পারে বিস্তীর্ণ এলাকা
Cyclone Dana: আবারও ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে সাইক্লোন (Cyclone)। সাইক্লোন দানা ইতিমধ্যেই তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে সেই শক্তিশালী ঝড় বয়ে যাবে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলের ওপর দিয়ে। এখনও পর্যন্ত যা পূর্বাভাস, ভিতরকণিকা এবং ধামরা বন্দরের মাঝে কোনও একটি জায়গায় ঘূর্ণিঝড় 'দানা' ল্যান্ডফল করবে।
আঘাত হানবে পশ্চিমবঙ্গের সাগর এলাকাতেও। ল্যান্ডফলের সময় ঝড়ের (Cyclone Dana) গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার। এমনটাই জানাচ্ছে মৌসম ভবন। আর এর ফলে উপকূলবর্তী অঞ্চলে যে হাওয়ার দাপটে ব্যাপক ক্ষতি হবে, তা স্পষ্ট।

এই ঝড়ে দাপট বাড়বে সমুদ্রেও। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, স্বাভাবিক নিয়মে সমুদ্রের যে উচ্চতায় ঢেউ আছড়ে পড়ে, তাকে astronomical tide বলা হয়। কিন্তু সাইক্লোন দানার দাপটে (Cyclone Dana) তার থেকেও দেড় থেকেও দু'মিটার বেশি উচ্চতা পর্যন্ত ঢেউ হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
ফলে ভয়ঙ্কর এই দুর্যোগের ফলে সমুদ্র যে উতাল-পাতাল হবে তা কার্যত স্পষ্ট। শুধু তাই নয়, আছড়ে পড়বে একের পর এক 'পাহাড় প্রমাণ' ঢেউ (Cyclone Dana)। ফলে সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলির বিস্তীর্ণ এলাকা জলে ভেসে যেতে পারে বলে আশঙ্কা। আর সেই আশঙ্কা থেকেই একাধিক ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে ওডিশা সরকারের তরফে।
বলে রাখা প্রয়োজন, এর আগে একাধিক ঝড়ের (Super Cyclone) সাক্ষী থেকেছে ওড়িশা। ১৯৯৯ সালে ওড়িশার বুকে 'সুপার সাইক্লোন' আছড়ে পড়ে। কয়েকশ মানুষের মৃত্যু হয়। এমনকি এরপর ফনি, আম্ফান সহ একাধিক বড় ঝড় সামাল দিয়েছে প্রতিবেশী এই রাজ্য।
পরিস্থিতি এমন যে সামান্য ঝড়ের পূর্বাভাসেও সিঁদুরে মেঘ দেখেন সে রাজ্যের বাসিন্দারা। সাইক্লোন দানা (Cyclone Dana) নিয়ে যা পূর্বাভাস তাতে আবহাওয়াবিদরা মনে করছেন, ওড়িশার কেন্দ্রপাড়া, ভদ্রক সহ একাধিক জায়গা জলমগ্ন হতে পারে।
ভয়ঙ্কর প্রভাব (Cyclone Dana) পড়তে পারে বাংলার একাধিক জেলায়। মৎস্যজীবীরা যারা প্রতিদিন সমুদ্রে গিয়ে মাছ ধরে আনেন তাদের ইতিমধ্যেই তীরে ফিরতে বলা হয়েছে। শুধু তাই নয় ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত কোনোভাবেই জলে নামতে পারবে না তারা। দুই রাজ্যের জন্যই এই সতর্কতা জারি করা হয়েছে মৌসম ভবনের তরফে। অন্যদিকে গোটা পরিস্থিতির উপর বাংলা এবং ওডিশা প্রশাসনের তরফে কড়া নজর রাখা হচ্ছে।












Click it and Unblock the Notifications