তিরুপতিতে পুজো দিতে দিয়ে ঢিল পড়ল অমিত শাহের গাড়িতে

অমিত শাহের তিরুমালা দর্শন সুখের হল না। অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবি তোলা টিডিপি সমর্থকদের বিরুদ্ধেই অমিত শাহের কনভয়ে ঢিল ছোড়ার অভিযোগ উঠল।

কর্ণাটকে বিধানসভা নির্বাচন আগামিকাল। ভোটে জিততে কোনও দল প্রচারের খামতি রাখেনি। তা সত্ত্বেও পুরোটাই নির্ভর করছে জনতা জনার্দনের উপরে। আর জনতাকে যিনি নিয়ন্ত্রণ করেন সেই ঈশ্বরের কাছে আশীর্বাদ চাইতে তিরুমালা তিরুপতি মন্দিরে পৌঁছে গিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সেখানে মন্দিরে পুজো দিয়ে ভগবানের আশীর্বাদ নেন তিনি।

তিরুপতিতে পুজো দিতে দিয়ে ঢিল পড়ল অমিত শাহের গাড়িতে

যদিও শাহের তিরুমালা দর্শন সুখের হল না। অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাদা দেওয়ার দাবি তোলা টিডিপি সমর্থকদের বিরুদ্ধেই অমিত শাহের কনভয়ে ঢিল ছোড়ার অভিযোগ উঠল।

শাহ তিরুমালা পৌঁছলে টিডিপি সমর্থকেরা বাইরে বিক্ষোভ দেখান। আলিপিরি গারুদা সার্কেল এলাকায় জড়ো হয়ে বিজেপি বিরোধী স্লোগান দেন। কালো পতাকাও দেখানো হয়। অমিত শাহ গো ব্যাক স্লোগান ওঠে। প্রচুর পরিমাণে পুলিশ নামানো হয়। বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে।

প্রসঙ্গত, অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদার দাবি নিয়ে টিডিপি কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে বেরিয়ে এসেছে। অন্ধ্রেও বিজেপি নেতারা এন চন্দ্রবাবু নাইড়ুর সরকার থেকে বেরিয়ে গিয়েছেন। কেন্দ্র অন্ধ্রকে বঞ্চনা করেছেন বলেও টিডিপি নেতারা দাবি করেছেন। সেই বিজেপি দলের প্রধান নেতা অন্ধ্র পৌঁছতেই তাই বিক্ষোভে পথে নেমে পড়েছে টিডিপি নেতা-কর্মীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+