যোগীর রাজ্যেই ভিএইচপির মিছিলে পাথরবৃষ্টি, ঘটনায় ধুন্ধুমার উত্তরপ্রদেশে

উত্তরপ্রদেশে মথুরা-বরেলি হাইওয়েতে বিশ্ব হিন্দু পরিষদ ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বাইক মিছিলে পাথর ছোঁড়ার ঘটমায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল।

উত্তরপ্রদেশে মথুরা-বরেলি হাইওয়েতে বিশ্ব হিন্দু পরিষদ ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বাইক মিছিলে পাথর ছোঁড়ার ঘটমায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল। ঘটনাটি ঘটেছে শুক্রবার প্রজাতন্ত্র দিবসের দিন। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং গাড়ি ভাঙচুর হয়েছে।

যোগীর রাজ্যেই ভিএইচপির মিছিলে পাথরবৃষ্টি

পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে বলে পুলিশ জানিয়েছে। যদিও পরিকল্পনা করে হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছে পুলিশ। জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার সহ পুলিশের বিশাল দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে ডিজি আইনশৃঙ্খলা আনন্দ কুমার জানিয়েছেন।

এই ঘটনায় কারা যুক্ত তাদের চিহ্নিত করা গিয়েছে। তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসন শক্ত হাতে পরিস্থিতি সামলাচ্ছে। আর যাতে পরিস্থিতি উত্তপ্ত না হয় সেকথা মাথায় রেখে মথুরা-বরেলি হাইওয়ের কয়েকটি এলাকায় ১৪৪ ধারাও জারি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+