মোবাইল ফোন অর্ডার করে পেলেন পাথর, অভিযোগ দায়ের বিজেপি সাংসদের
মোবাইল ফোন অর্ডার করে পেলেন পাথর, অভিযোগ দায়ের বিজেপি সাংসদের
কথায় আছে ছিল বেড়াল হয়ে গেল রুমাল। সেরকমই মোবাইলের অর্ডারে এল পাথর। এ রাজ্যের বিজেপি সাংসদের সঙ্গে ঘটেছে ঠিক এরকমই এক ঘটনা। তিনি জানিয়েছেন, অনলাইনে মোবাইলের অর্ডার দিয়ে তাঁর কাছে বাক্সভর্তি পাথর এসেছে।

উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু জানান, তাঁর ছেলে অনিমেষ মুর্মু ২৩ অক্টোবর অনলাইনে স্যামসাং এম৩০ মোবাইল ফোনের অর্ডার দেন। ওই মোবাইলটির দাম ১১,৯৯৯ টাকা।
সাংসদ বলেন, 'যদিও আমার স্ত্রী রেডিমি ৫এ ফোনের অর্ডার দিয়ে হাতে সেটাই পেয়েছেন। কিন্তু ছেলের বেলায় উল্টো হল। আমি যখন বাক্সটি খুলি তখন স্যামসাং ফোনের বদলে ছিল ২টি পাথর।’ সাংসদ এ বিষয়ে ইংলিশ বাজার থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ গোটা ঘটনাটি খতিয়ে দেখছে।












Click it and Unblock the Notifications